Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মাদক নিয়ন্ত্রণে হট লাইন চালু
জাতীয়

মাদক নিয়ন্ত্রণে হট লাইন চালু

By Shamim RezaDecember 31, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের মাদক নির্মূলে হট লাইন চালু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ মাদকের বিষয়ে এখন থেকে অভিযোগ জানাতে পারবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সংস্থাটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আগামী ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিন নানা আয়োজনের মধ্য দিয়ে তারা দিবসটি উদযাপন করবেন।

সংবাদ সম্মেলনে জামাল উদ্দিন বলেন, সারা দেশ থেকে মাদককে সমূলে নির্মূল করার জন্য এই হট লাইন চালু করা হয়েছে। দেশের যে কোন প্রান্তের মানুষ মাদক নিয়ে আমাদের তথ্য দিতে পারে। ০১৯০৮৮৮৮৮৮৮ এই নাম্বারে ফোন করলেই দ্রুত সেখানে আমাদের লোকজন পৌঁছে যাবে। কেউ প্রশাসনিক সহযোগিতা চইলে তাৎক্ষণিক সহযোগিতা করা হবে। কেউ কথা বলতে চাইলে কোন বিভাগের সঙ্গে কথা বলতে চায় সেটি জানালে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সঙ্গে কথা বলতে পারবে।

তিনি বলেন, নতুন বছরে আমরা ডিজিটাল পদ্ধতিতে প্রবেশ করছি। ২০২০ সালে অনলাইনের মাধ্যমেই সবকিছু পরিচালিত হবে। লেনদেন থেকে সবকিছু হবে অনলাইনে।

জামাল উদ্দিন বলেন, আগামী ২ জানুয়ারি ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার তার স্মৃতির প্রতি এটি উত্সর্গ করা হয়েছে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর থিম হচ্ছে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে র‌্যালি, আলোচনা সভা, মতবিনিময় এর মাধ্যমে আমরা দিবসটি পালন করবো। সমাজের মনুষকে মাদক এর নেতিবাচক প্রভাব সম্পর্কে তুলে ধরে এ থেকে ফিরে আসার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই মহাপরিচালক আরও বলেন, দেশে প্রায় ৩৬ লাখ মাদকসেবী রয়েছে। তাদেরকে মাদকাসক্তির চিকিৎসা ছাড়া সঠিক পথে নিয়ে আসা অসম্ভব। তাই তাদের চিকিৎসা অপরিহার্য। আমরা সামনের বছরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলিকে ১ কোটি টাকা প্রণোদনা দিচ্ছি। এর মাধ্যমে তারা চিকিৎসা এবং অন্যান্য কাজগুলো আরো ভালোভাবে করতে পারবে। সেবার মানকে উন্নত করতে পারবে। মাদকাসক্তদের নিরাময়ে ভুমিকা রাখবে।

তিনি বলেন, আমরা যখন এর কার্যক্রম শুরু করি তখন নিরাময় কেন্দ্র ছিল ৫০টি। আর এখন এর সংখ্যা ৩২৫টিতে উন্নীত করা হয়েছে। আমাদের কর্মীরা নিয়মিত এসব কেন্দ্র পরিদর্শন করে থাকেন। এছাড়া প্রতিটি নিরাময় কেন্দ্র থেকে আমরা তিনজনকে প্রশিক্ষণ দিচ্ছি। যাতে তারা সঠিক চিকিৎসাটি মানুষকে দিতে পারে। তার মতে, বিশ্বে ৮৩টি পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হলেও আমার মাত্র দু’একটি পদ্ধতিতে চিকিৎসা দিতে পারছি।

জামাল উদ্দিন বলেন, আমাদের জনবলসহ নানা সংকট রয়েছে। এরপরও চেষ্টা করছি ভালো কিছু করার। আমাদের গাড়ির সংকট রয়েছে। সেটি নিরসনের চেষ্টা চলছে। এছাড়া জনবল কম হওয়ায় ৩৬৬০ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। নতুন বছরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নতুন শক্তিতে আবির্ভূত হচ্ছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

February 4, 2026
Latest News
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ইসি

নির্বাচন ঘিরে যে সতর্কবার্তা ইসির

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.