
বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয় সরকার মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী শোক বার্তায় জানান, দুইবারের জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মিয়াজ উদ্দিন খানের মহান মুক্তিযুদ্ধে গৌরব উজ্জ্বল ভূমিকা এবং মাদারীপুরের উন্নয়নে রাখা অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



