Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মাদ্রাসা থেকে যেভাবে বিকেএসপিতে আকবর আলী
খেলাধুলা

মাদ্রাসা থেকে যেভাবে বিকেএসপিতে আকবর আলী

By Saiful IslamFebruary 13, 20202 Mins Read

মাদ্রাসা থেকে যেভাবে বিকেএসপিতে আকবর আলী

Advertisement
স্পোর্টস ডেস্ক : ছোট বেলা থেকে ক্রিকেটের প্রতি আসক্ত ছিল আকবর আলী। ছেলের ক্রিকেটে এমন আসক্তি দেখে ফার্নিচার ব্যবসায়ী বাবা মোহাম্মদ মোস্তফা সিসিসি চাইনিজ রেস্টুরেন্টের মালিক আলতাব হোসেনের পরামর্শে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে ক্লাস সিক্সে পড়াকালীন সময়ে রংপুর জিলা স্কুল মাঠে অসীম মেমোরিয়াল ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। সেই ক্রিকেট একাডেমির কোচ অঞ্জন সরকারের হাত ধরে তার ক্রিকেটের সত্যিকারের হাতেখড়িটাও হয়ে যায়। সেখানে তিনি ৩ বছরের বেশী সময় প্রশিক্ষণ নেন। ২০১২ সালে দেশের সেরা ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ভর্তি হন আকবর আলি। তারপর শুধুই তার এগিয়ে যাওয়ার গল্প। নয়া দিগন্ত

বিকেএসপির বয়সভিত্তিক দলে খেলে সুযোগ পেয়ে যান জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে। নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও বাড়তে থাকে সমানতালে।

শুধু ক্রিকেট নিয়েই অবশ্য পড়ে থাকেননি আকবর। পড়াশোনাটাও দারুণভাবে করেছেন তিনি। করিমিয়া মাদ্রাসায় পড়ালেখার হাতেখরি। পরে বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের শিশু নিকেতনে ৫ম শ্রেণী পাশ করে ভর্তি হন লায়ন্স স্কুল এ্যান্ড কলেজে সেখানে ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া কালীন সময়ে বিকেএসপিতে চান্স পান। সেখানে লেখাপড়া ও খেলাধুলা এক সাথেই চলছিলো। ২০১৬ সালে তিনি এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পান। আর ২০১৮ সালে এসএইচসিতে পরীক্ষা দিয়ে জিপিএ-৪.৪২ পান। আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইংরেজিতে অনার্স পড়ছে সে এখন।

আকবর আলীর ছোটবেলার ক্রিকেট কোচ অঞ্জন সরকার বলেন, রংপুর জিলা স্কুল মাঠে অসীম মেমোরিয়াল ক্রিকেট একাডেমিতে সে ৩ বছরের বেশী ক্রিকেট খেলেছে। আমি শুরুতে ব্যাটিং স্টাইল ও তার মেধায় বুঝেছি সে একদিন বড় ক্রিকেটার হবে। আকবর আলী ব্যাটিং অলরাউন্ডার ছিল। তাকে আমি ৬ষ্ঠ শ্রেণীতে পড়াকালীন সময়ে ক্রিকেট শিখিয়েছি। তার ক্রিকেটে হাতে খড়ি আমি। সে মেধাবী ও ভদ্র ছেলে। আকবর আলী ভালো নেতৃত্ব দিতে পারে। শুরু থেকে সে হয় সহ-অধিনায়ক অথবা অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছে। তার এমন সাফল্যে আমিসহ রংপুরবাসী খুবই খুশি।

রংপুর সিটি করপোরেমনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মঙ্গলবার জানান, আকবর শুধু রংপুরের গর্ব নয়, সে এখন সারা বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের গর্ব। তার পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশের আগামী তারুণ্য, আগামীর ক্রিকেট। কিং টাইগার আকবর আলীকে গণসংবর্ধনা দেবে রংপুর সিটি কর্পোরেশন। এজন্য আমরা সিটি পরিষদের একটি বৈঠক করবো। সেই বৈঠকে একটি সম্মিলিত সিদ্ধান্ত নিবো। যে সিদ্ধান্তের আলোকে রংপুরের সকল শ্রেনি পেশার মানুষকে একিভূত করে আমরা গণ সংবর্ধনার তারিখ ঠিক করবো।

আকবরের সাথে আলাপ করে ২১ ফেব্রুয়ারীর আগে অথবা পরে আমরা এই তারিখ করতে চাই। এই গণসংবর্ধনা অনুষ্ঠান হবে এমন যা আগে কখন হয নি রংপুরে। তিনি আকবর আলীর নেতৃত্বে বিশ্বকাপ জয় এর বিরল ঘটনায় রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে তার পরিবার, প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa