
আসন্ন পাকিস্তান সফরে অভিষেক হচ্ছে বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা হাসান মাহমুদের। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ফোন করে জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর জানানো হয় হাসান মাহমুদকে। তার পর থেকেই তার পরিবারে যেন ঈদ উৎসব চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে তার ছবি ভাইরাল হয়েছে। লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।
সদ্য শেষ হওয়া বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করে ১৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।
হাসান লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। তারা দুই ভাই ও তিন বোন। ভবিষ্যতে সফলতা কামনা করে তার বাবা-মা লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



