Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস মানবিক বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে
ক্যাম্পাস চট্টগ্রাম

মানবিক বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে

By ABM MannanFebruary 24, 20233 Mins Read
মানবিক বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে
চুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষকদের সমন্বয়ে চুয়েটের এই আন্তর্জাতিক কনফারেন্স দেশের জ্ঞানভিত্তিক আধুনিক ও উন্নত সমাজ গঠনে সহায়তা করবে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ৪র্থ শিল্পবিপ্লব ও প্রযুক্তির জয়জয়কার চলছে। সেই গুরুত্ব উপলব্ধি করে ২০০৮ সালে বাংলাদেশের কেউ যেটা কল্পনা করেনি সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ম্যানিফেস্ট্রো ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি প্রত্যাশা করি চুয়েটও স্মার্ট বাংলাদেশের উপযোগী গ্র‍্যাজুয়েট তৈরি করে দেশের অগ্রগতিতে অবদান রাখবে। বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক সবধরনের সূচকেই এগিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে আমরা এগিয়ে আছি। মানবিক বাংলাদেশ গঠনে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখতে হবে।

আজ ২৩শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের আয়োজনে ৩য় বারের মতো তিনদিনব্যাপী “ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং; ইসিসিই-২০২৩” (3rd International Conference on Electrical, Computer and Communication Engineering; ECCE-2023) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মানবিক বাংলাদেশ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবেচুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে সকাল ১১:৪০ ঘটিকায় আয়োজিত উক্ত কনফারেন্সে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, দ্য ইনস্টিউটিশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর, আই-ট্রিপল-ই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্ল্ড চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম তাঁর বক্তব্যে বলেন, “বৈশ্বিক প্রাযুক্তিক উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে আমাদের দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা এগিয়ে যাচ্ছে। সরকার এখন ডিজিটাল বাংলাদেশের পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন গ্রহণ করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই ভিশন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চুয়েট থেকে বিশ্ববাজারের উপযোগী করে প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, “গবেষকরাই পারে দেশকে বদলে দিতে। তাদের উদ্ভাবনের মাধ্যমে যেকোনো উন্নয়ন টেকসই ও পরিবেশবান্ধব হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে ইনোভেটিভ বাংলাদেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ একই সূত্রে গাঁথা। আমাদের গ্র‍্যাজুয়েটদের সরকারের ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে দ্য ইনস্টিউটিশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, “৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার তথ্যপ্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পরে এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিশন নিয়ে কাজ করছেন। সরকারের এই ভিশন বাস্তবায়নে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশলীরাই কার্যকর ভূমিকা রাখতে পারবে আমি বিশ্বাস করি।

ইসিসিই-২০২৩ এর অরগ্যানাইজিং চেয়ার এবং আই-ট্রিপল-ই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল চেয়ার ও চুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, অরগ্যানাইজিং সেক্রেটারি ও ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, টেকনিক্যাল সেক্রেটারি ও ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ ও সিএসই বিভাগের প্রভাষক মৌমিতা সেন শর্মা। এবারের কনফারেন্সে দেশ-বিদেশের প্রায় ৩৫০ জন গবেষক, বিজ্ঞানী, শিক্ষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রফেশনালস অংশগ্রহণ করেন।

কনফারেন্সে ৯টি কী-নোট স্পিচ, ৯টি ইনভাইটেড স্পিচ, ২৮টি টেকনিক্যাল সেশন এবং ৫২৩টি নির্বাচিত প্রবন্ধ থেকে ১৩৮টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে ৩টি ক্যাটাগরিতে ১১টি পেপারকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কনফারেন্সের টেকনিক্যাল স্পনসর ছিল আই-ট্রিপল-ই, বাংলাদেশ সেকশন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    Imam

    মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

    July 12, 2026
    Chattagram

    হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

    July 11, 2026
    Rangamati

    পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

    July 11, 2026

    Latest News

    Imam

    মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

    Chattagram

    হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

    Rangamati

    পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

    পানিবন্দি লাখো মানুষ

    বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

    পাহাড়ধস

    পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

    NCP

    চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

    রোহিঙ্গা ক্যাম্প

    উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

    মাটিচাপা পড়ে নারী

    কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

    Student

    পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

    Bandarban

    ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa