
সোমবার নগরীরর এনইসি সম্মেলন কক্ষে ইউএনডিপি’র ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০’ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন, ইউএডিপির কান্ট্রি রিপ্রেজেনটেভি সুদীপ্ত মুর্খাজ্জী, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড.শামসুল আলম।
প্রতিবেদনে জানানো হয়, প্রতিবছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি। এসব মানদ-ে এবার বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২, যা গত বছর ছিল শূন্য দশমিক ৬১৪। যে দেশ পূর্ণসংখ্যা ১-এর যত কাছাকাছি সে দেশ মানব উন্নয়ন সূচকে তত উন্নত ধরা হয়। ১৯৯০ সাল থেকে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে ইউএনডিপি।
প্রতিবেদনে বলা হয়, মানব উন্নয়নে বাংলাদেশের অর্জন অসাধারণ। ১৯৯০ হতে ২০১৯ সাল পর্যন্ত এই ৩০ বছরে মানব উন্নয়ন সূচক শতকরা ৬০ দশমিক ৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড় মানের চেয়ে বেশি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



