ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা আইরিন আক্তার ও তার মেয়ে।  ছবি-সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা আইরিন আক্তার ও তার মেয়েসহ জেলায় নতুন করে মোট ২৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ৮, হরিরামপুরে ৯, ঘিওরে ১০, সাটুরিয়ায় ২জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন। নতুন করে ২৯জনের মধ্যে বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিকসহ ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা আইরিন আক্তার ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বর অনুভব করলে নিজ উদ্যোগে গত বৃহস্পতিবার মা-মেয়ে দুজনেই করোনা টেস্ট করান। শনিবার রিপোর্টে দুজনেরই পজিটিভ আসে। এ অবস্থায় তিনি বাসায় আইসোলেশনে আছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.