Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মানিকগঞ্জে গণপরিবহন থেকে বছরে দুই কোটি টাকা চাঁদা আদায়, জড়িত আ.লীগের দুই নেতা
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে গণপরিবহন থেকে বছরে দুই কোটি টাকা চাঁদা আদায়, জড়িত আ.লীগের দুই নেতা

By Saiful IslamNovember 13, 20223 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের বিভিন্ন রুটে চলাচলরত প্রায় আড়াই হাজার গণপরিবহন থেকে দৈনিক অর্ধলক্ষাধিক টাকার চাঁদা তোলা হয়। বছরে যার পরিমাণ দাঁড়ায় প্রায় দুই কোটি টাকা। গণপরিবহন থেকে চাঁদাবাজির নেতৃত্ব দেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী দুই নেতা। তারা হলেন- জাতীয় শ্রমিক লীগের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল সরকার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও মানিকগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক এম এ ইরাদ কোরাইশী (ইমন)।

বাবুল সরকার ও এম এ ইরাদ কোরাইশী (ইমন)। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের বিভিন্ন রুটে চলাচলরত পরিবহন চালক, চাঁদা তোলার দ্বায়িত্বে নিয়োজিত লাইনম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মানিকগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড, বেউথা ঘাট ও দুধবাজার স্ট্যান্ড থেকে নিয়মিত আড়াই হাজার হ্যালোবাইক, সিএনজি, মাহিন্দ্র ও প্রাইভেটকারসহ বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত চাঁদা তোলেন ওই দুই নেতা। চাঁদা আদায়ের জন্য তাদের নিজস্ব লোকবল নিয়োগ দিয়েছেন। যারা লাইনম্যান হিসেবে পরিচিত।

খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহর ও বেউথা রুটে চলাচলরত আট শতাধিক হ্যালোবাইক থেকে ১০ টাকা করে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিংগাইর, বালিরটেক, ঝিটকা, তিল্লি, চরতিল্লি, ঘড়িয়ালা, সাটুরিয়া, দড়গ্রাম রোডে চলাচলরত আট শতাধিক সিএনজি থেকে দৈনিক ৩০ টাকা করে, মানিকগঞ্জ রেন্ট-এ-কার সার্ভিসের প্রায় দুই শত প্রইভেটকার ও মাইক্রোবাস (হায়েচ) থেকে ৩০ টাকা করে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সিংগাইর রোডে চলাচলরত অর্ধশতাধিক মাহিন্দ্র থেকে ৩০ টাকা করে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ হাট, রাইল্যা, ডাউটিয়া, বিলনালাই, উকিয়ারা, সাকরাইলসহ বিভিন্ন রোডে চলাচলরত চার শতাধিক হ্যালোবাইক থেকে ১০ টাকা করে, পৌরসভার বেউথা হ্যালোবাইক স্ট্যান্ড থেকে হরিরামপুর, ঝিটকা, বাঠইমুড়ী, লাউতা, সরুপাই ও ঘোস্তা রোডে চলাচলরত দুই শতাধিক হ্যালোবাইক থেকে ১০ টাকা করে এবং দুধবাজার এলাকা থেকে শতাধিক হ্যালোবাইক থেকে ২০ টাকা রতে এবং রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ঝিটকা রোডে চলাচলরত সিএনজি চালিত ১০টি হ্যালোবাইক থেকে মাসে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। সব মিলিয়ে দৈনিক চাঁদা তোলা হয় অর্ধলক্ষাধিক টাকা।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার। তিনি বলেন, পৌরসভা থেকে পার্কিং চার্জের জন্য ইজারা নেয়া হয়েছে। ইজারার নিয়ম অনুযায়ী চাঁদা তোলা হচ্ছে। বাড়তি কোন টাকা নেয়া হচ্ছে না।

মানিকগঞ্জ পৌরসভা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, চলতি বছরের ১৩ এপ্রিল (বাংলা ১৪২৯ সনের ১লা বৈশাখ) মানিকগঞ্জ পৌর বাস টার্মিনাল ৯টি কাউন্টারসহ স্থাপনা ব্যতিরেকে টোল আদায়ের ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। ইজারার শর্তানুযায়ী প্রতিটি বাস থেকে দৈনিক ৫০ টাকা হারে ফি আদায়ের অনুমতি দেয়া হয়। তবে কোন হ্যালোবাইক, সিএনজি, অটোরিকসা, মাহিন্দ্র ও ব্যক্তিগত গাড়ি থেকে ফি আদায়ের অনুমতি দেয়া হয়নি। ইজারার শর্তে আরো বলা হয় যে, ইজারাদার কোন শর্তের খেলাপ বা পালন করতে ব্যর্থ হলে ইজারা বন্দোবস্ত বাতিল পূর্বক জমাকৃত টাকা বাজেয়াপ্ত করা হবে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, ইজারাদার ইজারার শর্তের খেলাপ করেছেন। বিভিন্ন রুটের প্রায় আড়াই হাজার পরিবহন থেকে নিয়মিত চাঁদা তুলছেন। মাঠ পর্যায়ে চাঁদা উঠােনার কাজে বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি থেকে টাকা উঠায় বাবু ও আল আমিনসহ কয়েকজন। হ্যালোবাইক থেকে চাঁদা উঠায় শান্ত, সাব্বির, সবুজ, সুমন, সীমান্ত, অপূর্ব, শরীফুল, শাহীন, হাবিব, আদ দ্বীন, জাহাঙ্গীরসহ আরো বেশ কয়েকজন। রেন্ট-এ-কার সার্ভিস থেকে চাঁদা উঠায় টিপু ও বাদল। অপরদিকে বেউথা হ্যালোবাইক স্ট্যান্ড থেকে চাঁদা উঠানোর দায়িত্বে রয়েছেন ফারুক মিয়া এবং দুধবাজার এলাকায় চাঁদা উঠানোর দায়িত্বে আছেন মনোয়ার হোসেন।

একাধিক সিএনজি ও হ্যালোবাইক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, লাইনম্যানরা জোরপূর্বক চাঁদা আদায় করে। চাঁদা না দিলে আমাদের গাড়ি চালাতে দেয় না এবং নানা রকম হুমকি-ধামকি দেয়।

লাইনম্যান মনোয়ার হোসেন বলেন, আমরা চাকরি করি, বাবুল সরকার ও ইমন ভাইয়ের নির্দেশে চাঁদা উঠানো হয়।

এ নিয়ে ইজারাদার এম এ ইরাদ কোরাইশী (ইমন) এর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, হ্যালোবাইক, সিএনজিসহ সব গাড়ি চালকদের গণপিটিশন দিলে আমরা ব্যবস্থা নিতে পারবো।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে বাড়ছে ভাসমান ভিক্ষুকের সংখ্যা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আ.লীগের আদায়, কোটি গণপরিবহন চাঁদা জড়িত টাকা ঢাকা থেকে দুই নেতা বছরে বিভাগীয় মানিকগঞ্জে সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

February 3, 2026
Latest News
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.