হামলার শিকার

Advertisement
মানিকগঞ্জের সিংগাইরে মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা হামলার শিকার হয়েছেন। এ সময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল সিংগাইরের ধল্লা এলাকায় অভিযান চালায়। দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চর উলাইল গ্রামের লাবু মিয়া (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকের পর লাবু মিয়ার মেয়ে বিষয়টি স্বজনদের জানালে তার আত্মীয়স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এসে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক লাবু মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় এসআই আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর ডিবি ও থানা-পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে। ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.