
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বাস ও অটোরিকশার সংঘর্ষে সাত জনের প্রাণহানি হয়েছে।
বেলা আড়াইটার দিকে ঘিওর-দৌলতপুর আঞ্চলিক সড়কের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
অটোরিকশার নিহত ছয় যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের চাষাবাদড়া বাদ্যকর এলাকায়। নিহত অন্যজন অটোরিকশার চালক।
Advertisement
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



