Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মানিকগঞ্জে শিক্ষার্থীদেরকে পরীক্ষামূলক টিকাদান উদ্বোধন
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে শিক্ষার্থীদেরকে পরীক্ষামূলক টিকাদান উদ্বোধন

By iNews DeskOctober 14, 20212 Mins Read

মানিকগঞ্জে শিক্ষার্থীদেরকে পরীক্ষামূলক টিকাদান উদ্বোধন

Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: স্কুলশিক্ষার্থীদের মধ্যে পরীক্ষামূলকভাবে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুসাব্বির রহমানকে পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম মানিকগঞ্জ থেকে শুরু হয়েছে। আজ মানিকগঞ্জের চারটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী সাতদিন এদের পর্যবেক্ষণে রাখা হবে। দুই সপ্তাহের মধ্যেই দেশের ২১টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “আজকে আমাদের জন্য একটি
আনন্দের দিন। প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল শিক্ষার্থীদের মাঝে টিকা দেওয়ার। আমরা সেই কার্যক্রম শুরু করেছি। কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হলো। আজ ১২০ জনকে করোনার টিকা দেওয়া হবে। পরে দেশের প্রায় ২১টি জায়গায় এই টিকা কর্মসূচি শুরু করবো। আমরা প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেবো।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, “আমাদের ছেলেমেয়েরা স্কুলে
আসছে। তারা যাতে করোনাভাইরাস থেকে নিরাপদে এবং সুরক্ষিত থাকে এজন্য আজ পরীক্ষামূলকভাবে আমরা স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু করলাম। আমাদের হাতে এখন ৬০ লাখ টিকা আছে। যা আমরা ৩০ লাখ ছেলে-মেয়েদের দিতে পারব। আপনারা জানেন,বাংলাদেশে প্রায় এক কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। আশা করছি, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনতে পারব।”

বাংলাদেশের প্রথম টিকা নেওয়া মানিকগঞ্জ সরকারি উচ্চ
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুসাব্বির রহমান বলেন, “আমি বাংলাদেশে শিক্ষার্থীদের মধ্যে সর্বপ্রথম টিকা নিয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। এজন্য নিজের কাছে গর্বও লাগছে। টিকা নেবার পর এখনো কোন সমস্যা হয়নি।”

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, আলহাজ জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলক টিকা শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

এসময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো: লুৎফর রহমান, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: মো: জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa