GC3GoRRtbaCz1QNHxAbWL5GrmGQ1wSCQxB3gCb73

Advertisement

জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ সদরে ৪০ বছরের পুরনো বাসস্ট্যান্ড বায়তুল আমান জামে মসজিদ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন মসজিদটির মুসল্লি ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন করেন তারা।

এতে অংশ নেন জেলার ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ, ইমাম সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ, জেলার তৌহিদী জনতাসহ সর্বস্তরের কয়েকশ ধর্মপ্রাণ মুসলমান।

মানববন্ধন থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে শুক্রবার জুমার নামাজের পর গণজমায়েত ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করার আলটিমেটাম দেয়া হয়।

দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, মানিকগঞ্জ সদর উপজেরা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা ইসলাম, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন, ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজা, মসজিদ কমিটির সভাপতি খবিরুল আলম চৌধুরী, মানিকগঞ্জ বাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হাজী আবদুস সাত্তার, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হানিফ আলী, মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও মসজিদের ইমামরা।

পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে সড়ক উন্নয়নের নামে মসজিদটি উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।

এবিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সড়ক উন্নয়নের স্বার্থে ওই মসজিদসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে যা এখনও চলমান রয়েছে। উচ্চ পর্যায়ের পরবর্তী কোনো সিদ্ধান্ত এলে অবশ্যই তা বাস্তবায়ন করা হবে।’  খবর- ইউএনবি’র

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.