বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের জন্য বহুমানুষ গুম-খুন-হত্যার শিকার হতে হয়েছে। সারাদেশের মানুষের অনেক প্রত্যাশা অনুযায়ী সেভাবেই পরিকল্পনা নিয়েছে বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সারাদেশের বড় সমস্যা কর্মসংস্থানের অভাব। বেকারত্ব থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বিএনপি।
বিদেশগামীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করবে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারাদেশে একলাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, দেশের মানুষের স্বাস্থ্য, নারীদের স্বাবলম্বী করতে, কর্মসংস্থান তৈরি করতে ইমামদের জীবনমান নিশ্চিতে পরিকল্পনা নিয়েছে বিএনপি।
নারী হোক পুরুষ হোক সবার জন্য নিরাপদে বাংলাদেশ গড়তে চায় বিএনপি বলেও আশাবাদ ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান।
সংকট সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত দেশ গড়া সম্ভব। ধানের শীষকে জয়ী করলে দেশকে পুনর্গঠন করতে পারবো।
বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয় উল্লেখ তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য রাষ্ট্রপুনর্গঠনের কাজ শুরু করা। অনেক চ্যালেঞ্জ আছে সামনে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া
জনগনই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিশ্বাস করে বিএনপি বলে জানান তারেক রহমান। তিনি বলেন, সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে ছিল বিএনপি। সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করবে বিএনপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


