
শনিবার (৩০ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মরহুম শাহাদাত কবির চৌধুরীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমরা এখনো খাদ্য ও বস্ত্রের জন্য সংগ্রাম করছি উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, এখনো অনেক মানুষের বাসস্থান নেই। সবার সুচিকিৎসার ব্যবস্থা নাই। শিক্ষার হার অপর্যাপ্ত। দেশে পর্যাপ্ত চিকিৎসার সুযোগের অভাবে শাহাদাত কবির চৌধুরীর মতো অনেকে অকালে মৃত্যুবরণ করছে।
পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোআ মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জহিরুল আলম রুবেল, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, অ্যাড. আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্মসাংগঠনিক সস্পাদক আজহারুল ইসলাম সরকার ও জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।
রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এবি পার্টির ইফতার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



