
Advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘ঘুষ যে নেবে এবং ঘুষ যে দেবে উভয়েই অপরাধী। উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।’ ঘুষ গ্রহিতার পাশাপাশি ঘুষদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ঘুষ গ্রহিতা ও দাতা দুজনেই সমান অপরাধী। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যদি নিতে পারি, যদি ঘুর নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের অনেক কাজ দ্রুত সফলভাবে শেষ করতে পারবো।’
এসময় ঘুষ-দুর্নীতি নিয়ন্ত্রণ ও নির্মূলে দুর্নীতি দমন দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



