প্রধানমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ ভোটের পক্ষে, তারা মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় আসতে চায়।

বুধবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ উন্নত হবে।

তিনি বলেন, যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভয় সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আজ বুধবার জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিমানবন্দর থেকে তিনি শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতে যান। বিকেলে প্রধানমন্ত্রী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আশপাশের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে।

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.