Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মামলা জিতলেও খেলা নিশ্চিত নয় জকোভিচের
খেলাধুলা

মামলা জিতলেও খেলা নিশ্চিত নয় জকোভিচের

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 11, 2022Updated:January 11, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তকে সোমবার ‘অযৌক্তিক’ বলে রায় দিয়েছেন অস্ট্রেলিয়ার বিচারক অ্যান্থনি কেলি৷ তবে এখনও তার অস্ট্রেলিয়ান ওপেন খেলা নিয়ে আশঙ্কা কাটেনি৷ খবর ডয়চে ভেলে’র।

মামলা জিতলেও খেলা নিশ্চিত নয় জকোভিচের

Advertisement
অস্ট্রেলিয়ান ওপেন খেলতে বুধবার রাতে মেলবোর্ন পৌঁছান জকোভিচ৷ কিন্তু করোনার টিকা দেয়ার প্রমাণ না থাকায় জকোভিচের ভিসা বাতিল করে তাকে একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল৷ বিমানবন্দর কর্তৃপক্ষকে জকোভিচ জানান, তিনি টিকা নেননি৷ এছাড়া দুই বার করোনায় আক্রান্ত হয়েছেন৷

অস্ট্রেলীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ৷ সোমবার সেই মামলার রায় দেন বিচারক অ্যান্থনি কেলি৷ তিনি বলেন, ভিসা বাতিলের ইচ্ছা প্রকাশের পর জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক ও আইনজীবীদের সঙ্গে কথা বলার পর্যাপ্ত সময় দেয়া হয়নি৷ কেলি জানান, বুধবার রাতে মেলবোর্ন পৌঁছার পর জকোভিচকে পরদিন সকাল সাড়ে আটটার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজক ও আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় দেয়া হয়েছিল৷ কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই সকাল ছয়টায় জকোভিচকে ঘুম থেকে ডেকে তোলা হয়৷ এতে তার উপর চাপ পড়ে বলে জানান বিচারক কেলি৷

এর আগে কেলি আদালতকে জানিয়েছিলেন, করোনার টিকা নেয়ার শর্ত থেকে অব্যাহতি পেতে মেলবোর্ন রওয়ানা হওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন জকোভিচ৷ তাকে অস্ট্রেলিয়ায় ঢোকার অনুমতিও দেয়া হয়েছিল৷ এই অনুমতি পেতে গত মাসে করোনা থেকে সেরা ওঠার প্রমাণ জমা দিয়েছিলেন জকোভিচ৷ বুধবার মেলবোর্ন পৌঁছার পরও কর্তৃপক্ষকে সে বিষয়টি জানান তিনি৷ ‘‘একটা মানুষ এর চেয়ে বেশি আর কী করতে পারত?” প্রশ্ন করেন কেলি৷

আশঙ্কা কাটেনি

বিচারক কেলির দেয়া রায়ের পর অভিবাসন কেন্দ্র থেকে মুক্তি পেলেও জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন খেলার বিষয়টি নিশ্চিত হয়নি৷ কারণ অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হোকের মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জকোভিচের ভিসা আবারও বাতিলের বিষয়টি ভাবছেন হোক৷ সেটা হলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না জকোভিচ৷

রায়ের পর জকোভিচের প্রতিদ্বন্দ্বী স্পেনের রাফায়েল নাদাল বলেন, জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে দেয়া উচিত৷ জকোভিচ প্রসঙ্গে এখন পর্যন্ত যা ঘটেছে তা একটি ‘সার্কাস’ বলেও মন্তব্য করেন তিনি৷

জকোভিচের ঘটনায় তার দেশ সার্বিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে৷

নয়বার অস্ট্রেলিয়ান ওপেন জেতা ৩৪ বছর বয়সি জকোভিচ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০টি৷ ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে জকোভিচ সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডের মালিক হবেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

July 14, 2026
আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

July 14, 2026
ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

July 14, 2026

Latest News

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

বিশ্বকাপ

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু

ফিফা বিশ্বকাপ

প্রথমবার যে ইতিহাসের সাক্ষী হলো ফিফা বিশ্বকাপ

হালান্ড

আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

fifa

২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ শুরু হবে?

মেসি

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa