Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মামলা নয়, সামাজিক সচেতনতাই সাইবার অপরাধের ঘটনা কমাতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

মামলা নয়, সামাজিক সচেতনতাই সাইবার অপরাধের ঘটনা কমাতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Sazzad HossainJune 20, 2025Updated:June 20, 20252 Mins Read

মামলা নয়, সামাজিক সচেতনতাই সাইবার অপরাধের ঘটনা কমাতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

জুমবাংলা ডেস্ক: মামলা কিংবা ধড়পাকড় নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিই সাইবার অপরাধের ঘটনা কমাতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু লেখা এবং ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যাচাই করে নেওয়ার প্রতিও গুরুত্ব দেন তিনি।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হল, ইডেন এবং হোম ইকোনোমিক্স কলেজের প্রায় দুই হাজার নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণের এই উদ্যোগ নেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। ‘সাইবার সিকিউরিটি এওয়ারনেস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট’ শীর্ষক এই আয়োজনের সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ এবং গুজব প্রতিরোধে পুলিশ বাহিনীতে আরও শক্তিশালী করা হচ্ছে। বিশেষ করে সাইবার পুলিশ সেন্টার তৈরি করা হয়েছে। এর ফলে এসকল অপরাধ দমনে আমাদের সক্ষমতা আরও বাড়বে।’

ডিইউআইটিএস সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় এবং দেবরাজ দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাইবার পুলিশ সেন্টারের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলম, বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), ঢাবির তথ্য-প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোহাইমেন আস সাকিব, কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, চ্যানেল টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি ফয়সাল আলম, কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান এবং ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী।

অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয়েছেন- কবি সুফিয়া কামাল হলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাপসী বিশ্বাস। দ্বিতীয় হয়েছেন একই হলের আইন বিভাগের শিক্ষার্থী সাইয়েদা তাজমুন খানম এবং তৃতীয় হয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ক্লথিং এন্ড টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa