
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সাতক্ষীরার জেলার কালীগঞ্জ উপজেলাধীন নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
এদিকে সাতক্ষীরার জনপ্রিয় এ প্রবীণ নেতার স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



