Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
আন্তর্জাতিক

বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

By Saiful IslamOctober 16, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে ‘নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রধারী’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে অভিহিত করায় বেজায় চটেছে ইসলামাবাদ। বাইডেনের এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করছে পাকিস্তান।
মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের
শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে বর্তমান সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে জো বাইডেন বলেন, ‘আমি যা মনে করি সেটি হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। যে দেশটির কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।’

শনিবার করাচিতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, পাকিস্তানের পারমাণবিক সব সম্পদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে।

‘যদি পারমাণবিক নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্ন আমাদের প্রতিবেশী ভারতের দিকে ছোড়া উচিত; যারা অতি সম্প্রতি দুর্ঘটনাক্রমে পাকিস্তানের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা শুধু দায়িত্বজ্ঞানহীন ও অনিরাপদই নয়, বরং পরমাণু-সক্ষম দেশগুলোর নিরাপত্তা নিয়ে প্রকৃত এবং গুরুতর উদ্বেগের বিষয়টি তুলে ধরে।’

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যে বিস্মিত হয়েছি (ৃ) আমি বিশ্বাস করি, যখন পারস্পরিক আলোচনার ঘাটতি থাকে, ঠিক তখনই এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়।’

বিলাওয়াল বলেন, পাকিস্তান ‘পারস্পরিক আলোচনার এক যাত্রা’ শুরু করেছে এবং মাত্র কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী পালন করেছে। তিনি বলেন, আমরা মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছি। অবস্থান ব্যাখ্যা করার জন্য যুক্তরাষ্ট্রকে একবার সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।

জো বাইডেনের মন্তব্য পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ইতিবাচক পারস্পরিক আলোচনার যে পথে রয়েছি, সেটি অব্যাহত রাখব। সূত্র: ডন।

কৃষকের বাড়িতে ঢুকে পড়লো বিরল সাদা কিং কোবরা, ভাইরাল ভিডিও

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক জানাতে তলব পাকিস্তানের প্রতিবাদ বাইডেনের মন্তব্যের মার্কিন রাষ্ট্রদূতকে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.