Advertisement

জুমবাংলা ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ। গৌরবোজ্জ্বল এ আয়োজনে অংশীদার হতে আজ বুধবার সস্ত্রীক বাংলাদেশে আসছেন বন্ধুরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ। উদযাপনে অংশীদার হতে বাংলাদেশে এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে মালদ্বীপের প্রেসিডেন্টের। বৈঠক শেষে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, নিয়মিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকবিষয়ক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠকবিষয়ক যৌথ কমিশন নিয়ে সমঝোতা সই হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ইব্রাহিম মোহামেদ সোলিহ। আজ ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত এ সফরে ইব্রাহিম সোলিহর সঙ্গে স্ত্রী মালদ্বীপের ফার্স্টলেডি ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ ও অর্থনৈক উন্নয়নবিষয়ক মন্ত্রীসহ ২৭ জন সফরসঙ্গী থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, মালদ্বীপের প্রেসিডেন্টের সফরে দুই দেশ ৪টি সমঝোতা সই করবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। সেখান থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে একাত্তরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান জানাবেন। পরে বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য প্রদান করবেন। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ইব্রাহিম সোলিহ। সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে রাষ্ট্রীয় ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা। ১৯ মার্চ বাংলাদেশ ত্যাগ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

১৯৭৮ সালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দুই দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালদ্বীপ। দেশটিতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা মোট জনসংখ্যার বিশ শতাংশ। তা ছাড়া ব্যবসা-বাণিজ্য, মৎস্য, স্বাস্থ্য, পর্যটনসহ ক্ষেত্রভিত্তিক আঞ্চলিক সহযোগিতায় মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চেষ্টা করছে বাংলাদেশ। এর আগে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন। সেই সফরে দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুটি সমঝোতাও সই হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.