আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের মূলহোতাসহ তিন সদস্যকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে ১৪ দিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।

মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের মূলহোতাসহ আটক তিন

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অভিযান চালিয়ে জাল ভিসা সিন্ডিকেটের ওই তিন সদস্যকে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। বিপুল পরিমাণ জাল ওয়ার্ক পারমিট, ভিসা, বাংলাদেশসহ বিভিন্ন দেশের পাসপোর্ট জব্দ করা হয়।

বুধবার (২০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জাল ভিসা সিন্ডিকেটের আটকের বিষয়টি জানান জহুর অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তাহির।

তিনি জানান, আটক হওয়াদের দুইজনই প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে একজন ওই জাল ভিসা সিন্ডিকেট চালাতেন। অপরজন মিয়ানমারের নাগরিক। তবে কারও নামই প্রকাশ করা হয়নি।

বাহার উদ্দিন তাহির আরও জানান, মালয়েশিয়ায় চলমান বৈধকরণ কর্মসূচী আরটিকে ২.০ প্রোগ্রামে বৈধকরণ করতে ২৬ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি বিদেশী কর্মীদের লক্ষ্য করে জাল ওয়ার্ক পারমিট সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন।

জহুর অভিবাসন বিভাগ জানায়, গত কয়েক মাস ধরেই তিনি এই বাণিজ্য করে আসছিলেন। এর মাধ্যমে তিনি বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার জহুর ইমিগ্রেশন বিভাগ বুধবার দুপুরে একটি বাড়িতে অভিযান চালায়। সেই বাড়ি থেকেই ৩ জনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি ও অন্যান্য দেশের পাসপোর্টসহ ল্যাপটপ, হার্ডডিস্ক, একটি কালো লেক্সাস গাড়ি, মোবাইল ও বিপুল পরিমাণ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়।

অভিবাসন বিভাগ আরও জানায়, তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এবং নথি জালিয়াতির অভিযোগে অভিবাসন আইনে তদন্ত করা হচ্ছে। এদিকে দেশটিতে কর্মরত অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধকরণের সময়সীমা চলতি মাসের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.