Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রবাসী খবর মালয়েশিয়ায় ৫ বছরেই ভারি যান চালাচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত এই বিস্ময় বালক
প্রবাসী খবর

মালয়েশিয়ায় ৫ বছরেই ভারি যান চালাচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত এই বিস্ময় বালক

By iNews DeskMay 3, 20232 Mins Read

আশরাফুল মামুন : যে বয়সে একটি শিশুর ঠিকমতো ডান-বাম বোঝার কথা না, ঠিক সেই বয়সে ভারি যান চালাচ্ছে মোহাম্মদ আরিয়ান মুখারিজ বিন দাতু মো: মিজান নামের এক বিস্ময় বালক। তার বয়স এখন ৮ হলেও সে এই যান চালানো শিখেছে মাত্র ৫ বছর বয়সে।

মালয়েশিয়ায় ৫ বছরেই ভারি যান চালাচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত এই বিস্ময় বালক

Advertisement

মোহাম্মদ আরিয়ান নির্মাণ শিল্পে ব্যবহৃত ইস্কাভেটর (ভেকু), ৩০-৪০ তলা উচু টাওয়ার ক্রেন, পেলোডার, রোড রোলারসহ আরো অন্যন্যা ভারি যন্ত্রপাতি চালানো রপ্ত করেছে। যেখানে এসব ভারি যন্ত্রপাতি বড়দেরও সতর্ক হয়ে ড্রাইভ করতে হয়।

সরজমিনে গিয়ে দেখা গেছে, শিশু আরিয়ান নিখুঁতভাবেই পরিচালনা করছে এসব ভারি যানবাহন। সে এখন মালয়েশিয়ার একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ছে। যাকে মালায় ভাষাতে বলে স্কলাহ রেনডাহ কেবাংসান। পড়ার পাশাপাশি কর্মেও দুর্দান্ত মেধার স্বাক্ষর রাখছে আরিয়ান।

বিস্ময় বালক আরিয়ানের বাবা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় জম্মগ্রহণকারী মালয়েশিয়ার স্থায়ী নাগরিক শিল্পপতি দাতু মো: মিজান। আরিয়ানের মা একজন মালয়েশিয়ান নাগরিক এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার। পরিবারের অভাব ঘোচাতে আজ থেকে ২৭ বছর আগে শূন্য হাতে মালয়েশিয়ায় পাড়ি জমান দাতু মিজান। সেখানে গিয়ে সাধারণ নির্মাণ শ্রমিক হিসেবে যোগ দেন। হাড়ভাঙ্গা কঠোর পরিশ্রমে মিজানের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কঠোর পরিশ্রমে ভাগ্য তাকে সফলতার শিখরে প্রতিষ্ঠিত করেছে। দাতু মো: মিজানের কনস্ট্রাকশন কোম্পানি মালয়েশিয়ার অন্যতম এ-ওয়ান কোম্পানি। দাতু মিজানের কনস্ট্রাকশন কোম্পানিতে হাজার হাজার বাংলাদেশী কাজ করছেন।

পরিবারের সাথে আরিয়ান থাকে রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে থাইল্যান্ড সীমান্তের কাছে কেলান্তন কুতাবারু রাজ্যে। আরিয়ান তার বাবা-মায়ের দ্বিতীয় ছেলে। স্বভাবে শান্ত হলেও যান চালানোও বেশ দক্ষতা রয়েছে তার।

এ বিষয়ে আরিয়ানের বাবা দাতু মো: মিজান জানান, সে আজ থেকে ৩ বছর আগে আরিয়ানকে সাথে নিয়ে বিভিন্ন কনস্ট্রাকশন সাইড পরিদর্শন করতেন। তখনই আরিয়ান এসব ভারি যন্ত্রপাতি দেখে এগুলো পরিচালনা করার আগ্রহ দেখায়। বয়স খুবই কম তাই নিরাপত্তার কথা ভেবে প্রথমে রাজি হতে চাননি তিনি। কিন্তু একটা সময় ছেলের প্রবল আগ্রহ দেখে রাজি হন।

দাতু মিজান বলেন, তখন দেখলাম সে একটি যন্ত্র পরিচালনা শুধু একবার দেখিয়ে দিলেই রপ্ত করে নিচ্ছে। এরপর সে ৫ বছর বয়সেই একাধিক ভারি যানবাহন পরিচালনা শিখে নিয়েছে।

দাতু মো: মিজান আরো বলেন, আমার পরে এই মিজান গ্র্যান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডির হাল তাকেই ধরতে হবে। আমি চাই সে পড়াশোনা শেষ করে প্রাপ্তবয়সে অভিজ্ঞ হয়ে শক্ত হাতে এই কোম্পানির হাল ধরবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

July 21, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026

Latest News

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa