Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রবাসী খবর মালয়েশিয়ায় অভিবাসীদের মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
প্রবাসী খবর

মালয়েশিয়ায় অভিবাসীদের মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

By Saleh MohammadOctober 20, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় অভিবাসীদের অংশগ্রহণে শুরু হয়েছে মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ টিমও অংশ নিয়েছে এই টুর্নামেন্টে।

3-7-768x438শনিবার (১৯ অক্টোবর) মালয়েশিয়া কাজাং হাই স্কুল মাঠে ‘মালয়েশিয়া বিডি ওভার্সেস এলিভেন ক্রিকেট ক্লাব’ কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (লেবার ২) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল।

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি ও ক্রীড়া সংগঠক মনির বিন আমজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব (পলিটিক্যাল) রুহুল আমিন।

প্রধান অতিথি শ্রম কাউন্সিলর (২) মো: হেদায়েতুল ইসলাম মন্ডল তার বক্তব্য বলেন, ‘এ টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসী যুবকদের ভালো মানসিকতার প্রকাশ পেয়েছে। এর ফলে একদিকে যেমন নিজেদের বিশেষগুনের প্রকাশ পাচ্ছে তেমনি নিজ দেশের ভাবমূর্তি বৃদ্ধি করবে। কাজের অবসরে খেলায় মনোনিবেশ করলে সুচিন্তা ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠবে।

Advertisement

এসময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মায়াজাল চ্ছিন্ন করে খেলার কাজে সময় দেওয়ায় এ দৃষ্টান্ত অনুসরণীয়। খেলার মাধ্যমে অভিবাসীদের এবং মালয়েশিয়ান জনগণের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে’। তিনি প্রবাসী সামর্থ্যবান বাংলাদেশীদের এ ধরনের উদ্যোগের পাশে থাকার আহ্বান জানান।এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু”র জন্ম শত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।’

বিশেষ অতিথি হাই কমিশনের প্রথম সচিব পলিটিক্যাল রুহুল আমিন তার বক্তব্য বলেন, খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মুলক কর্মকান্ড থেকে যুবসমাজকে দুরে রাখে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সার্বিক সহযোগিতায় ১৬ টি দেশের অভিবাসী কর্মীদের অংশগ্রহণে শুরু হয় এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

উদ্বোধনী খেলায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরিয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কতোয়াল, দাতু আব্দল রউফ, রাশেদ বাদল, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি আহমাদুল কবির, বিএম বাবুল হাসান, তারিকুল ইসলাম মিতুল, নাজমুল ইসলাম বাবুল, শাহ আলম হাওলাদার প্রমূখ।

মালয়েশিয়ার সনামধন্য কাজাং হাই স্কুল মাঠে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় বিডি ওভার্সেস এলিভেন বনাম ইউটি কেএলসিসি মাঠে নামে । ইউটি কে এল সি সি দলে ভারত ও পাকিস্তানের অভিবাসী কর্মী মিলে একটি দল করেছে যা সৌহার্দ্য ও সম্প্রীতিকে তুলে ধরে।

উল্লেখ্য বিডি ওভারসিজ ইলেভেন দলের সকলেই বাংলাদেশের অভিবাসী কর্মী। বিডি ওভার্সেস এলিভেন টিমের অধিনায়ক আনোয়ার জাহিদ ও সহ অধিনায়ক আবু হানিফ বলেন, মালয়েশিয়ার সনামধন্য কাজাং হাই স্কুল মাঠ থেকে যাত্রা শুরু হলো টুর্নামেন্টের। শুরুতেই বিডি ওভার্সেস এলিভেন বনাম ইউটি কেএলসিসি মাঠে নামে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

July 21, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026

Latest News

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa