
তামিম ইকবাল একটু বেশিই যেন আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বেশ কিছুক্ষণ মাশরাফিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন। মাশরাফিকে বিদায়ী সম্মান জানানোর জন্য জিম্বাবুয়ের ডাগআউটের কাছ থেকে কাঁধে তুলে নেন মাশরাফিকে, পাশে থাকেন মিরাজ-সাইফরা। তামিমের কাঁধে চড়েই নিজেদের ডাগআউট পর্যন্ত যান মাশরাফি।
পরে দলের সব খেলোয়াড়রা ঢুকে যান প্যাভিলিয়নে। বের হন একই জার্সি পরে। যার সামনে লেখা ছিল ‘থ্যাংক ইউ ক্যাপ্টেন’ এবং পেছনে মাশরাফির নাম ও জার্সি নম্বর।
অধিনায়ককে সম্মান জানাতে এ পথই বেছে নেন সতীর্থরা। এছাড়া সবার সাক্ষর করা একটি জার্সিও উপহার দেওয়া হয় মাশরাফিকে। পরে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বিশেষ স্মারক তুলে দেন বিদায়ী অধিনায়ক মাশরাফির হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



