
মাশরাফি দেশের জার্সিতে খেলেছেন ২১৫ ম্যাচ। আর এ ম্যাচ দিয়ে মুশফিকের নামের পাশে যুক্ত হলো ২১৬। ব্যাট করেছেন ২০১ ইনিংসে। এসময়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশি। নামের পাশে রয়েছে ৩৭টি অর্ধশতক ও ৭টি শতক। ছক্কা হাঁকিয়েছেন ৮২টি। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান ১৪৪, লংকানদের বিপক্ষেই।
মিস্টার ডিপেন্ডেবলের ইতিহাস গড়ার ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তা জিতে প্রথমে ব্যাটিং করছে শ্রীলংকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ২৪ রান করেছে শ্রীলংকা। দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা ব্যাট করছেন।
প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে শ্রীলংকার কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ হারলে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করতে হবে টাইগারদের। তবে এ ম্যাচে পরাজয়ের স্বাদ পেতে চান না তারা।
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। একই ম্যাচে অভিষেক ঘটে সাকিব আল হাসানের। লাল-সবুজ জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচের মালিক তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছেন ২০৬ ম্যাচ। চারে থাকা তামিম খেলছেন ২০৪তম ম্যাচ। আর পঞ্চম স্থান অধিকারী মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচ সংখ্যা ১৮৫।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



