Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মাশরাফির এক কথায় ৬ মাস সেঞ্চুরি করতে পারেননি তামিম!
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মাশরাফির এক কথায় ৬ মাস সেঞ্চুরি করতে পারেননি তামিম!

By জুমবাংলা নিউজ ডেস্কMay 5, 20202 Mins Read

মাশরাফির এক কথায় ৬ মাস সেঞ্চুরি করতে পারেননি তামিম!

Advertisement

স্পোর্টস ডেস্ক : প্রায় ১৩ বছরের ক্যারিয়ারে এখনও পর্যন্ত ২৩তি সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। যার প্রথমটি এসেছিল ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আর শেষটি গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।

মাঝের ২১ সেঞ্চুরিতে অনেকবারই লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে এই ম্যাজিক্যাল ফিগার ছোঁয়ার জন্য। যেমন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আবার তিন অঙ্ক ছুঁতে পেরেছিলেন ২০১৩ সালের শ্রীলঙ্কার বিপক্ষে। অর্থাৎ প্রায় তিন বছরের সেঞ্চুরিখরা ছিল দেশসেরা এ ব্যাটসম্যানের।

তবে এই সেঞ্চুরিখরার চেয়েও তামিমের মনে দাগ কেঁটে আছে ছয় মাসের অন্য একটা সেঞ্চুরিবিহীন সময়। কেননা সেটার কারণ ছিলেন খোদ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা! আর এ গল্পটাও বেশ মজার। যা শুনিয়েছেন খোদ তামিম, সঙ্গে ছিলেন মাশরাফিও।

একবার তামিমের সঙ্গে মতপার্থক্যের জেরে ড্রেসিংরুমের ভেতরেই মাশরাফি মার্কার দিয়ে লিখে দিয়েছিলেন, পরের ছয় মাস কোন সেঞ্চুরি করতে পারবেন না তামিম! কাকতালীয়ভাবে পরের ছয় মাস সত্যিই কোন সেঞ্চুরি করতে পারেননি। তাকে সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৬ মাস ৫ দিন!

সোমবার রাতে মাশরাফিকে নিয়ে করা ফেসবুক লাইভে এ ঘটনা উল্লেখ করে তামিম বলেন, ‘আমরা ড্রেসিংরুমে খেলোয়াড়রা মাশরাফি ভাইকে বাবা হিসেবেও চিনি। বাবা মানে হইলো, আলহামদুলিল্লাহ্‌! উনি যা বলে, যেটা বলে, কেমনে না কেমনে যেন হুবহু মিলে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে একদম একশতে একশ।’

‘আল্লাহই জানে, আমি আপনার সঙ্গে বেয়াদবি করছিলাম না কী করছিলাম… আমার এখনও মনে আছে, আপনে মার্কার দিয়ে লিখে দিছিলেন, তুই পরবর্তী সেঞ্চুরি করবি ছয় মাস পর।’ মাশরাফি থামিয়ে মনে করিয়ে দেন, ‘ঠিক ছয় মাস তিনদিন (আসলে পাঁচদিন) পরই করছিলি!’

তামিম তখন আবার বলতে থাকেন, ‘আল্লাহ সহায়! ছয় মাস আমাদের খেলাও একটু কম ছিল। তবে আমি ঐ ছয় মাস তিনদিন পরই সেঞ্চুরিটা করছি। কিন্তু কথা হইলো, ভাই আমার সাথেই কেন এরকম করতে হবে? কেন আমার সাথে করেন এটা?’

তখন হাসতে হাসতে মাশরাফি উত্তর দেন, ‘দেখ তামিম! জীবনে তোর সাথেই মনে হয় আমার সবচেয়ে বেশি মতপার্থক্য হয়েছে। পৃথিবীর আর কারও সাথে মনে হয় এতটা হয় নাই। প্রত্যেকটা বিষয়ে তোর সাথে আমার এটা হয়।’

তিনি আরও যোগ করেন, ‘তবে তুই আমার ভালো বন্ধু। আমি যেটাই তোরে বলি, মন থেকে বলি। বাট আমি সবসময় দলের কথা ভেবেই বলেছি। আমি দলের জন্য হলেও চেয়েছি যে সবসময় তুই রান কর। কারণ তুই দলের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ওপেনারদের মধ্যে তুই সবচেয়ে সিনিয়র। আর বাকিগুলো তো ধর ফাজলামি করি, তোর সাথে (সত্য) হয়ে যায় (হাসি)।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa