স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের দুটিতে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য। গ্রুপ পর্বে বাকি থাকা দুই ম্যাচে জিতলেই সরাসরি সেমিতে চলে যাবে টিম টাইগার্স। এছাড়া এক ম্যাচ জিতলেও ক্ষীণ সম্ভাবনা থাকবে।
মাশরাফী-সাকিব

Advertisement

এদিকে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সবশেষ ম্যাচে রোববার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড এখনও মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। তার অধীনে ৪৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৬টিতে জয়, ২৬টিতে হেরেছে টাইগাররা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার কীর্তি সাকিবের। এখন পর্যন্ত টাইগার অলরাউন্ডার নেতৃত্ব দিয়েছেন ২৯ ম্যাচে। এছাড়া মাশরাফী ২৮টি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।

মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের। সাকিবের নেতৃত্বে ২৯ ম্যাচের ৯টিতে জয়, ২০টিতে হেরেছে টাইগার্সরা।

সবাইকে ছাড়িয়ে শীর্ষে তাসকিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.