
তিনি বলেন, মাস্ক না পরা অপরাধের শামিল। মাস্ক না পরলে নিজে যেমন কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তাই, সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
আজ মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে কভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রমণ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য জনগণকে আরো সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ বৃদ্ধি রোধে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিমন্ত্রী এ সময় জনসমাগম যথাসম্ভব পরিহার করার আহ্বান জানান।
মেহেরপুরের ডিসি ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



