
১৯৯২ বিশ্বকাপে ৪৩৭ রান করেছিলেন জাভেদ মিঁয়াদাদ। এতদিন পর্যন্ত রেকর্ডটি অক্ষুণ্য ছিলো। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মিয়াদাদকে টপকাতে বাবরের প্রয়োজন ছিল ৬৪ রান। ইনিংসের ২৭তম ওভারে প্রথম বলে মোসাদ্দেক হোসেনকে চার মেরে রেকর্ড নিজের করে নেন বাবর।
এর আগের ওভারেই মোস্তাফিজুর রহমানের বলে ব্যক্তিগত ৫৭ রানের মাথায় বাবরের ক্যাচ ফেলে দেন মোসাদ্দেক। তবে ৯৬ রান করে সাইফউদ্দিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন বারব। ৪৭৪ রান করে এবারে বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। করেছেন তিন ফিফটি ও এক সেঞ্চুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



