Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মিচেল-নিশামের প্রশংসায় উইলিয়ামসন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মিচেল-নিশামের প্রশংসায় উইলিয়ামসন

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 11, 2021Updated:November 11, 20212 Mins Read

মিচেল-নিশামের প্রশংসায় উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে গুরুত্বপুর্ন অবদান রাখায় ড্যারিল মিচেল এবং জেমস নিশামের  প্রশংসায় পঞ্চমুখ  নিউজিল্যান্ড অধিনায়ক  কেন উইলিয়ামসন। গতরাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। উইলিয়ামসন  বলেন, দুর্দান্ত ইনিংস খেলেছেন মিচেল। নিশামের ঝড়ো ইনিংসটি ম্যাচের মোড় ঘুড়িয়েছে।

আবু ধাবিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৬ রান করে ইংল্যান্ড। জবাবে ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল  ৪ উইকেটে ১১০ রান। এমন অবস্থায় ম্যাচের লাগাম ছিলো ইংল্যান্ডের হাতেই। শেষ ৪ ওভারে ৫৭ রান দরকার ছিলো নিউজিল্যান্ডের। আস্কিং রান রেট ১৪ অতিক্রমও করে। এ অবস্থায় ব্যাট হাতে মারমুখী হয়ে উঠেন নিশাম। ক্রিস জর্ডানের করা ১৭তম ওভারে ২৩ রান নেন নিশাম। আর ১৮তম ওভারে ১৪ রান তুলেন নিশাম ও মিচেল। তাতেই ম্যাচের চিত্রপট পাল্টে যায়। দরুনভাবে লড়াইয়ে ফিরে নিউজিল্যান্ড। ২ ওভারে ২০ রান দরকার পড়ে কিউইদের।

১৯তম ওভারে দলের বাকী টুকু প্রয়োজন মিটিয়েছেন ওপেনার মিচেল। পেসার ক্রিস ওকসের করা ঐ ওভার থেকে ২০ রান নেন মিচেল। তাতেই এক ওভার বাকী রেখেই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে নিউজিল্যান্ড।

Advertisement

ম্যাচ শেষে এই জয়ের পেছনে মিচেল ও নিশামকে কৃতিত্ব দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ৪৭ বলে অপরাজিত ৭২ রান করা মিচেলকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমাদের অনেকেই বিভিন্ন আসরে খেলেছে। এটা কঠিন ম্যাচ হবে জানতাম। কঠিন লক্ষ্য ছিলো। ম্যাচ জিততে হবে , শুধু উইকেটে থাকতে হতো এবং জুটি গড়তে হতো। মিচেল দারুনভাবে ম্যাচ জিতিয়েছে। চাপের মুহূর্তে সে দারুণ ব্যাটিং করেছে। অসাধারণ জয়।’

মাত্র ১১ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা নিশামকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘টি-টোয়েন্টিতে ছোটো ছোটো মুহূর্তে খেলার মোড় ঘুড়ে যায়। নিশাম উইকেটে এসেই কয়েকটি ছক্কা মারে, এর আগেও এমনটি করেছে সে। সে অবশ্যই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’

নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করে ম্যাচ শেষ করা মিচেল বলেন, ‘মনে হয় যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। কিছুই বুঝতে পারছিলাম না। তবে ম্যাচ শেষ করে আসতে পেরে খুব খুশি। ডেভন কনওয়ের সাথে প্লাটফর্ম তৈরির পর নিশাম উইকেটে এসে কয়েকটা ছক্কা মারলো। যা আমাদের জয় পেতে সহায়ক হয়েছে।। আমরা বুঝতে পারছিলাম একটা-দুইটা ভালো ওভার ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।’

নিউজিল্যান্ডকে কিভাবে জয় এনে দিয়েছেন মিচেল, সেটি গ্যালারিতে বসেই দেখেছেন তার বাবা-মা। এতে মিচেলের উচ্ছ্বাসের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে। মিচেল বলেন, ‘এটা দারুণ যে বাবা এখানে ছিল। কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বের যা অবস্থা, ইংল্যান্ড থেকে উড়ে আসা, সবকিছু অনেক সময়ই চ্যালেঞ্জিং। তার পরও গ্যালারিতে তাদের দেখতে পাওয়াটা আনন্দের।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa