Advertisement
রংপুর প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত টানা সাধারণ ছুটিতে রংপুরে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা।

আজ (৩ এপ্রিল) জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় কর্মহীনদের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রথমে মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ও রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সহ সভাপতি মো. রেজাউল আহসানের উপস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে সমিতির সহ সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, সমিতির রংপুর জেলার সহ সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, হুলাশুগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোল চন্দ্র দাস, সমিতির সদস্য মো. তারিকুল ইসলাম ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সমিতির সদস্য মো. ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

পরে জেলার পীরগঞ্জ উপজেলার খেদমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীন অসহায় মানুষের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ ও ব্লুমিং নীট‌ওয়্যার লিমিটেডের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেশ চন্দ্র, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম , খেদমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১৩ নং রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

পরবর্তীতে রংপুরের আর‌ও দুইটি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যদ্রব্য ও জরুরি সামগ্রী বিতরণ করা হবে।

গত ৮ এপ্রিল ঢাকার হাজারীবাগ এলাকার লেদার টেকনোলজি ইনস্টিটিউটের মাঠে কর্মহীন পরিবারের মাঝে শতভাগ সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল সমিতিটি। করোনার সংক্রমণ রোধে রংপুর বিভাগের আট জেলায় খাদ্যসামগ্রী বিতরণের সময়ও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.