
এই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে সিসিবি। অপরাধ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সন্দিপ প্যাটেল ভারতীয় সাবেক এই ক্রিকেটারের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিসিবির কাছে জবাবদিহিতার জন্য মিঠুনকে হাজির থাকতে নির্দেশনা দিয়েছি।’
প্যাটেল জানিয়েছেন, বিসিসিআইকেও এ বিষয়ে অবগত করেছে সিসিবি। ভারতের জার্সিতে মিঠুন ৪টি টেস্ট এবং ৫টি ওয়ানডে খেলেছিলেন। আর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তিনি। ইতোমধ্যে ডানহাতি এই পেসারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্ন তৈরি করেছে সিসিবি, জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। তাঁর ভাষায়, ‘আমরা মিঠুনের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। গত কেপিএলে তার খেলা নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



