
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি আগের চেয়ে বেড়েছে। বুধবার একদিনে ১৩৯৫ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছলে তা দ্রুত খালাস করা হয়েছে।
টেকনাফ স্থলবন্দর শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে চলতি নভেম্বর মাসের ২৭ দিনে ১৯ হাজার ২৯২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ।
পেঁয়াজ আমদানিকারক এম এ হাশেম বলেন, দেশে পেঁয়াজের সংকট মোকাবেলায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। বাজারের চাহিদা মেটানোর জন্য পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।
টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজের ট্রলার আসার সঙ্গে সঙ্গে খালাস করা হচ্ছে। ফের পেঁয়াজ আমদানি বেড়েছে। বুধবার মিয়ানমার থেকে আসা ১৩৯৫ মেট্রিক টন পেঁয়াজ দ্রুত খালাস হয়েছে। যাতে দ্রুতভাবে পেঁয়াজ বাজারে পৌঁছতে পারে। এছাড়া পেঁয়াজ আমদানির ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



