Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মিরপুরের পিচ সম্পর্কে জেনেশুনেই এসেছেন রিজওয়ান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মিরপুরের পিচ সম্পর্কে জেনেশুনেই এসেছেন রিজওয়ান

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 15, 2021Updated:November 15, 20212 Mins Read
মিরপুরের পিচ সম্পর্কে জেনেশুনেই এসেছেন রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান। (ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক: গত কয়েকমাস ধরে বিশ্বজুড়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে চলছে আলোচনা। যার পেছনে আছে ভয়ংকর রকমের স্লো আর ঘূর্ণি উইকেট। যে উইকেটে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলকে টানা দুই টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ঘটনাক্রমে, দুটি দলই গতকাল বিশ্বকাপ ফাইনাল খেলেছে। শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপে বাংলাদেশের হয়েছে ভরাডুবি।

এই মাঠেই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। একটি টেস্ট ম্যাচও হবে এই মাঠে। মিরপুরের পিচ নিয়ে যে বিশ্বজুড়ে সমালোচনা চলছে, সেটা পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও জানেন। যিনি এই বিশ্বকাপে ৬ ইনিংস দুর্দান্ত ব্যাটিং করে সংগ্রহ করেছেন তৃতীয় সর্বোচ্চ ২৮১ রান। গড় চমকে দেওয়ার মতো- ৭০.২৫! ৬ ইনিংসে সর্বোচ্চ ৩০৩ রান করা বাবর আজমের গড়ও (৬০.৬০) তার চেয়ে কম।

আজ সোমবার পাকিস্তান দল মিরপুরে অনুশীলন করলেও রিজওয়ান বিশ্রামে ছিলেন। পিসিবির পাঠানো ভিডিওবার্তায় এই ওপেনার বলেন, ‘আমরা এই মাঠের সর্বশেষ সিরিজগুলোতে দেখেছি, এখানকার কন্ডিশন স্পিনারদের পক্ষে কথা বলে। এখনাকার উইকেটে বল ব্যাপক ঘোরে এবং গ্রিপ করে। আমি এখন বেশ ভালো অনুভব করছি। কাল নিশ্চিতভাবেই অনুশীলনে যাব। তখন উইকেট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারব।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

Advertisement

টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন রিজওয়ান। ব্যক্তিগত রেকর্ড নিয়ে তৃপ্তি থাকলেও দলকে ফাইনালে তুলতে না পারার হতাশাও আছে রিজওয়ানের মাঝে, ‘রেকর্ড নিয়ে আমি খুশি। কিন্তু এই রেকর্ড যদি দেশের জন্য কাজে লাগত, তাহলে আরও খুশি হতে পারতাম। আমাদের এই বিশ্বকাপ যাত্রায় ভীষণ সহযোগিতা করেছেন ম্যাথু হেইডেন, রিচার্ড পাইবাস, ইনজামাম উল হক এবং শহিদ আসলাম। তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa