
যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ক্রিকেটারদের দাবি মেনে নেয় বোর্ড। আর গড়ে ওঠে সুসম্পর্ক। ডিলিট করে দিলেও মিরাজের নম্বর পুনরায় সেভ করে নিয়েছেন পাপন।
জাতীয় এক দৈনিকে একান্ত সাক্ষাতকারে পাপন বলেন, ‘সত্যি বলতে ফোন কেবল মিরাজকেই করেছিলাম। অন্যদের করিনি, কারণ বোর্ডের অন্যরা ওদের ফোন করেই যাচ্ছিল। কিন্তু ওরা ধরছিল না। তাই আমিও আর চেষ্টা করিনি, করেছি শুধু মিরাজকেই। সবার সামনে (সংবাদ সম্মেলনে) ওর নম্বর ডিলিট করে দেওয়ার কথাও বলেছি; তবে এখন আবার ঢুকিয়েও নিয়েছি (হাসি মুখে…)।’
মিরাজকে সংবাদ সম্মেলনে ধমক দিয়ে পাপন ওই সময় বলেছিলেন, ‘মিরাজ, আমি তোমার জন্য কি করিনি? বাদ পড়ার পর তোমাকে আমিই দলে ফিরিয়েছি। আর তুমি আমার ফোন ধরো না? আজকের পর থেকে আমি ফোন থেকে তোমার নম্বরই ডিলিট করে দেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



