
আজ (১৯ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার এসআই আদম আলী জানান, পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। সারারাত সড়কের পাশে কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে রাখা হয়। বুধবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
তিনি বলেন, এতে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতাবস্থায় একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



