স্পোর্টস ডেস্ক: ইতালিয়ান চ্যাম্পিয়ন এসি মিলানের সাথে আরো এক বছরের চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ। এর মাধ্যমে আরো অন্তত এক বছর ইতালিতে খেলার নিশ্চিত হলো সুইডিশ এই ফরোয়ার্ডের।

তবু মিলানেই থাকছেন ইব্রা
ফাইল ছবি
Advertisement

এক বিবৃবিতে মিলান জানিয়েছে, ‘২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জøাটান ইব্রাহিমোভিচের সাথে চুক্তি নবায়ন করতে পেরে এসি মিলান অত্যন্ত আনন্দিত। সুইডিশ এই ফরোয়ার্ড তার নির্ধারিত ১১ নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন।’

আগামী অক্টোবরে ৪১ বছরে পা রাখতে যাওয়া ইব্রা যে চুক্তিতে স্বাক্ষর করেছেন তাতে তার নির্দিষ্ট বেতনের পরিমান দাঁড়িয়েছে ১ মিলিয়ন ইউরো। এর সাথে পারফরমেন্স বোনাস মিলিয়ে চুক্তির পরিমান খুব একটা কম নয়।

মে মাসে কাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরির অস্ত্রোপচারের কারনে অন্তত আগামী বছরের শুরুর আগে মাঠে নামতে পারছেন না ইব্রাহিমোভিচ। ইন্টার মিলান, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড ইনজুরির পর বলেছিলেন গত ছয়মাস হাঁটুর ব্যাথার কারনে তিনি রাতে ঘুমাতে পারেননি। কিন্তু তারপরও ১১ বছরের মধ্যে এসি মিলানকে প্রথমবারের মত সিরি-এ শিরোপা উপহার দেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটা পূরণ করার জন্যই তিনি মাঠে নেমেছেন।

এর আগে গত বছর বাম হাঁটুর অস্ত্রোপচারের কারনে ইউরো ২০২০’এ সুইডেনের হয়ে মাঠে নামতে পারেননি। এরপর পেশীর সমস্যার কারনে মিলানে হয়ে পড়েছিলেন অনিয়মিত। ২০২০ সালের জানুয়ারিতে আট বছর পর আবারো মিলানে ফিরেছিলেন ইব্রাহিমোভিচ। তার আগমনের পর থেকে স্টিফানো পিওলির দল ইতালিয়ান লিগে শীর্ষস্থানে ফিরে আসতে সক্ষম হয়। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.