Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি
ইসলাম জাতীয় ধর্ম

মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি

By Saleh MohammadAugust 19, 20193 Mins Read

ধর্ম ডেস্ক : ঐতিহ্যের দেশ মিশর আসন্ন হিজরি নববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছে, রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী, মিরপুর-১ এর শিক্ষার্থী হাফেজ ফজলে রাব্বি।
রাব্বি এ প্রতিষ্ঠানে হিফয সম্পন্ন করে ইবতেদায়ি স্তরে শিক্ষাধীন রয়েছে।

মিশরে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ফজলে রাব্বি

Advertisement
এর আগে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত গত জুলাইয়ের ৩০ তারিখে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় হিফজ প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে হাফেজ ফজলে রাব্বি।

‘মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী, মিরপুর-১, ঢাকা’র শিক্ষার্থীরা ইতিপূর্বে দুবাই, কাতার ও তুরস্কেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।

মুফতি মুর্তাজা হাসান ফয়জী মাসুম ও মাওলানা মামুনুল হকের সঙ্গে ফজলে রাব্বি।

মারকাযু ফয়জিল কুরআন’র পরিচালক ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুর্তাজা হাসান ফয়জী মাসুম ফজলে রাব্বির সাফল্যের জন্য দেশ-বিদেশের সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি কামনা করছেন, মহান আল্লাহ যেন ফজলে রাব্বিকে মিশরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনের তাওফিকের পাশাপাশি পৃথিবীর সেরা আলেম-দাঈ হিসেবে কবুল করেন এবং শিক্ষকদের নিরলস মেহনতের উত্তম প্রতিদান দান করেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার দেবেন প্রতিযোগী ও বিজয়ীদের। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে যেভাবে পুরস্কার বিতরণ করা হবে তার সংক্ষিপ্ত বিবরণ-

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মোট পুরস্কার দেয়া হবে ১০ লাখ ২০ হাজার পাউন্ড

প্রথম বিভাগ: তাফসির ও মাফাহিমসহ সম্পূর্ণ কুরআন হেফজ
> প্রথম স্থান অধিকারী পাবে ১ লাখ ৮০ হাজার পাউন্ড।
> দ্বিতীয় স্থান অধিকারী পাবে ১ লাখ ২০ হাজার পাউন্ড।
> তৃতীয় স্থান অধিকারী পাবে ৯০ হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ (সুললিত কণ্ঠে তেলাওয়াত)
> প্রথম স্থান অধিকারী পাবে ১ লাখ ৫০ হাজার পাউন্ড।
> দ্বিতীয় স্থান অধিকারী পাবে ১ লাখ ২০ হাজার পাউন্ড।
> তৃতীয় স্থান অধিকারী পাবে ৯০ হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ (যুবকদের জন্য)
>প্রথম স্থান অধিকারী পাবে ১ লাখ ২০ হাজার পাউন্ড।
> দ্বিতীয় স্থান অধিকারী পাবে ৮০ হাজার পাউন্ড।
> তৃতীয় স্থান অধিকারী পাবে ৭০ হাজার পাউন্ড।

জাতীয় কুরআন প্রতিযোগিতার পুরস্কার ১ লাখ ৪৬ হাজার পাউন্ড

প্রথম বিভাগ: সম্পূর্ণ কুরআন হেফজ
> ১ম-১০ম স্থান অধিকারী প্রত্যেকে পাবে ৩ হাজার পাউন্ড।
> ১১তম-৩০তম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।
> ৩১তম-৪০তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: সাড়ে ২২ পারা হেফজ
> ১ম-১০ম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।
> ১১ থেকে ২০তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: ১৫ পারা হেফজ
> ১ম-১৫তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

চতুর্থ বিভাগ: সাড়ে ৭ পারা হেফজ
> ১ম-১৫তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রতিযোগিতা পুরস্কার: ৬৫,৫০০ পাউন্ড

প্রথম বিভাগ: অর্থসহ সম্পূর্ণ কুরআন হেফজ
> ১ম স্থান অধিকারী পাবে ৪ হাজার পাউন্ড।
> ২য়-৮ম স্থান অধিকারী পাবে ৩ হাজার পাউন্ড।
> ৯ম-১৪তম স্থান অধিকারী পাবে আড়াই হাজার পাউন্ড।
> ১৫তম-১৮তম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।
> ১৯তম-২২তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

দ্বিতীয় বিভাগ: ১৫ পারা কুরআন হেফজ
> ১ম স্থান অধিকারী পাবে ২ হাজার পাউন্ড।

তৃতীয় বিভাগ: তিন পারা কুরআন হেফজ (২৮, ২৯ এবং ৩০ পারা)
> ১ম-৩য় স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।
> ৪র্থ-৮ম স্থান অধিকারী পাবে ১ হাজার পাউন্ড।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa