Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মিয়ানমারে চলছে তুমুল বিক্ষোভ, এবার ইন্টারনেট বন্ধ
আন্তর্জাতিক

মিয়ানমারে চলছে তুমুল বিক্ষোভ, এবার ইন্টারনেট বন্ধ

By Shamim RezaFebruary 6, 20213 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অং সান সু চির মুক্তির দাবিতে মিয়ানমারের হাজারো মানুষ শনিবার ইয়াংগনের রাস্তায় নেমে বিক্ষোভ করছে। তারা ‘সামরিক স্বৈরশাসকের পতন, পতন; গণতন্ত্রের জয়, জয়’ বলে স্লোগান দিচ্ছেন। সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে এমন বিক্ষোভ চলছে বলে জানিয়েছে রয়টার্স।

বিক্ষোভকারীদের একজোট হওয়া রুখতে ক্ষমতা দখলকারী জান্তাবাহিনী দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। গত সোমবার সামরিক অভ্যুত্থানের পর শনিবারই প্রথম মিয়ানমারের সড়কে এত বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে।

নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নির্বাচিত এনএলডি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার দখল নেয়। আটক করা হয় এনএলডি নেতা সু চিসহ দলের অধিকাংশ এমপিকে। প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও আটক করে সেনাবাহিনী।

ক্ষমতা দখল করা জান্তারা ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের মত সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিয়ে মিয়ানমারের জনগণকে চুপ করিয়ে রাখতে চাইছে। কর্তৃপক্ষ দেশটির ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ‘পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত’ টুইটার ও ইন্সটাগ্রামে প্রবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানায় নরওয়ের মোবাইল ফোন কোম্পানি টেলিনর।

মোবাইল সার্ভিসও স্বাভাবিক গতিতে কাজ করছে না। ফলে দেশটির প্রায় পাঁচ কোটি ৩০ লাখ মানুষ পরষ্পরের সঙ্গে যোগাযোগ এবং খবর জানা থেকে বঞ্চিত হচ্ছেন। এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘আমরা স্বাধীনতা এবং ন্যায়বিচার হারিয়ে ফেলেছি। এখন দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠা প্রয়োজন। ‘দয়া করে মিয়ানমারের আওয়াজ শুনুন।’

ক্ষমতা দখলের পর সেনাবাহিনী দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করে বলেছে, তারা নতুন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। তবে কবে নাগাদ নির্বাচন হবে বা কবে নাগাদ তারা ক্ষমতা হস্তান্তর করবে সে বিষয়ে কিছুই বলেনি।

আন্তর্জাতিক অঙ্গন থেকে এ অভ্যুত্থানের তীব্র নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে সু চিসহ সব বন্দিকে মুক্তি দিতে বলা হয়েছে। সেনাবাহিনী এখনই ক্ষমতা না ছাড়লে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার বন্দি করার পর থেকে এখন পর্যন্ত সু চিকে আর জনসম্মুখে দেখা যায়নি। তাকে কোথায় রাখা হয়েছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

সু চি এবং উৎখাত হওয়া প্রেসিডেন্ট উয়িন মিন্টের আইনজীবী জানান, তাদের নিজ নিজ বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে। এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাই তিনি এখনো তাদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।

সু চি এবং প্রেসিডেন্ট মিন্টের বিরুদ্ধে একাধিক মামলা করেছে মিয়ানমার পুলিশ। সু চির বিরুদ্ধে বেআইনি ভাবে ছয়টি ওয়াকি-টকি আমদানি করার অভিযোগ দায়ের করা হয়েছে। আর মিন্টের বিরুদ্ধে কোভিড-১৯ মহামারীর মধ্যে জনসমাগমের উপর আরোপিত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ এনেছে পুলিশ। শনিবার ইয়াংগন ছাড়াও অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং তাইওয়ানের রাজধানী তাইপেতে সু চির মুক্তির দাবিতে এবং মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। অবশ্য অভ্যুত্থানের পর সপ্তাহ জুড়েই মিয়ানমারের জনগণ নিজেদের মত করে প্রতিবাদ জানাচ্ছেন।

দেশটির চিকিৎসক এবং শিক্ষকরা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কাজে যাচ্ছেন না। প্রতিরাতে জনগণ হাঁড়ি-পাতিল বাজিয়ে নিজেদের ক্ষোভ জানাচ্ছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় অন্তত ৩০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ইন্টারনেট এবার চলছে তুমুল বন্ধ বিক্ষোভ মিয়ানমারে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

February 5, 2026
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
Latest News
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.