
বুধবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর উত্তরার বাসায় অগ্নিদগ্ধ হলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়। সেখানেই আজ তিনি মারা যান।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেডবডি এখন সিএমএইচ মরচ্যুয়ারিতে আছে। এরপর উত্তরা বাসায় নিয়ে যাওয়া হবে। কোথায় দাফন হবে তা ঠিক হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়।
তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।
অন্যদিকে, উত্তরা পূর্ব থানায় কর্তব্যরত কর্মকর্তা এসআই আরাফাত জানান, আমরা আগুন লাগার কোন খবর এখনো পাইনি।
মুহাম্মদ ইউসুফ যিনি বানসুরি এম ইউসুফ নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত। ভালোবেসে অনেকে তাকে মিয়া ভাই বলেও ডাকেন। শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনা আসেন ইউসুফ। পরে তাঁকে দুদক পরিচালক করা হয় তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



