Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরে বিনিয়োগ করবে ইউএই : তথ্যমন্ত্রী
আন্তর্জাতিক জাতীয়

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরে বিনিয়োগ করবে ইউএই : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 8, 20202 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শিল্প উদ্যোক্তারা চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরে বিনিয়োগ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর ইউএনবি’র।

তিনি মঙ্গলবার নিজ দপ্তরে ঢাকার ইউএই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলি আলহামৌদির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘ইউএই ও বাংলাদেশ একই বছর স্বাধীনতা অর্জন করেছিল। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইউএই’র প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের গভীর সম্পর্ক ছিল। আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও শুরু থেকে ইউএই’র অনেক ভূমিকা ছিল।’

তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুরোধ জানিয়েছি। ইতোমধ্যে মীরসরাই ইকোনমিক জোনে বঙ্গবন্ধু শিল্প নগর হচ্ছে। সেই শিল্প নগরে ইউএই জায়গা চেয়েছে, যাতে সেখানে শিল্প উদ্যোগক্তারা শিল্প স্থাপনে বিনিয়োগ করতে পারে। সে বিষয়ে আলোচনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘শেখ জায়েদ বিন আল নাহিয়ানের সম্মানে আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারীতে বহু আগে ১০০ একরের বেশি জায়গা দেয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট করা যায় কি না সে বিষয়ে আলোচনা করেছি। এছাড়া ইউএই বাংলাদেশে ফুড প্রসেসিং শিল্প স্থাপন করতে আগ্রহী।’

‘ইউএইতে আমাদের লাখ লাখ শ্রমিক নানা ক্ষেত্রে বিভিন্ন পেশায় কাজ করছে। তারা সেখানে অন্যান্য দেশ থেকে অনেক স্বাধীনভাবে কাজ করছে,’ বলেন তিনি।

আরব আমিরাতে শ্রম ভিসা বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সেখানে যে জটিলতা ছিল সেগুলোর অনেকগুলো সমাধান হয়েছে। অন্য সমস্যাগুলো নিয়েও আলোচনা করেছি। সেগুলো আন্ডার প্রসেসে আছে।’

আবদুল্লাহ আলি আলহামৌদি এ সময় বলেন, ‘দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সে জন্য ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। বাংলাদেশের মানুষ আমাদের উন্নয়ন ও অবকাঠামোতে অংশীদার। আমরা সে জন্য কৃতজ্ঞ।’

করোনা পরবর্তী সময়ে কর্মীদের আমিরাতে যাওয়ার বিষয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ‘চলমান মহামারির মধ্যে যেসব কর্মীর স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে তারা টিকিট কেটে সরাসরি আরব আমিরাত চলে যাবে। এর জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হবে না। করোনা মহামারি নিয়ে গোটা বিশ্ব সংকটে আছে। মহামারির পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম ভিসা অনেকটা সহজ হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পুলিশ সুপার

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন 12, 2026
FB

আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার : শিশির মনির

জুন 12, 2026

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন 12, 2026
Latest News
পুলিশ সুপার

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

FB

আদ্-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার : শিশির মনির

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

TIB

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

বড় বাধা

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে তিন ‘বড় বাধা’ দেখছে জামায়াত

মঈন

বিএনপি সরকার দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাবে: মঈন খান

কর্মসূচি

মা ও শিশু সহায়তা কর্মসূচির বরাদ্দ ১,৯৪৪ কোটি টাকায় উন্নীত

টাকা

কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সিপিডির তীব্র সমালোচনা

অসুস্থ

ঢাকা মেডিকেলে অসুস্থ কারাবন্দীর মৃত্যু

ঝড়

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa