Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি মুক্তিযোদ্ধার সঙ্গে জামায়াত নেতাকে বসিয়ে আন্দোলনের ডাক অলির
রাজনীতি

মুক্তিযোদ্ধার সঙ্গে জামায়াত নেতাকে বসিয়ে আন্দোলনের ডাক অলির

By Saiful IslamOctober 10, 20193 Mins Read

1

Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারকে সরাতে সবাইকে ঘর থেকে বের হওয়ার ডাক দিলেন জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই ডাক দেন।

সংবাদ সম্মেলনে তার একপাশে ছিলেন মুক্তিযোদ্ধা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। অন্যপাশে বসা ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানের শুরুতে সবার সঙ্গে তাদের পরিচয়ও করিয়ে দেন অলি আহমেদ।

২৭ জুন জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় মুক্তিমঞ্চ’র ব্যানারে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটান অলি আহমদ। আত্মপ্রকাশকালে তিনি বলেছিলেন, ‘১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক নয়। দেশকে তারা অনেক ভালোবাসে, তাদের মধ্যে অনেক সংশোধনী এসেছে।’

শুরু থেকে গুঞ্জন ছিল অলি আহমদের নতুন জোটের সঙ্গে জামায়াতে ইসলামী আছে। ‘জাতীয় মুক্তিমঞ্চ’। জামায়াতের প্রভাবশালী নেতা মিয়া গোলাম পরওয়ারের উপস্থিতির মধ্য দিয়ে বিষয়টি বাস্তবে রূপ পেল বলে মনে করা হচ্ছে।

অলি আহমদ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি। একটাই লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করা। আজকে দেশের দুর্দিন। এই দুর্দিনে মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, জনগণের সামনে বিপদগামী সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরা এবং যত দ্রুত সম্ভব তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করা।’

তিনি বলেন, ‘আপনাদের অবগতির জন্য বলতে চাই, কিছুদিন আগে আমরা ঐক্য করেছি। ২০ দলীয় জোটের এক নেতা স্টেটমেন্ট দিয়েছিলেন যে তাকে ‘অনেক অনুরোধ করা হয়েছে, আসার জন্য, কিন্তু তিনি আসেননি।’ আমরা আপনাদেরকে এটাই বলতে চাই, কোনও ধান্দাবাজকে আমরা এই মঞ্চে আসতে দেবো না। যারা এসেছে, তারাই থাকবে। এরপর যদি কাউকে আসতে হয়, এখন যারা মঞ্চে আছে এই দলগুলোর অনুমতি ছাড়া মঞ্চে তাদেরকে বসতে দেওয়া হবে না। সবচেয়ে বড় কথা ধান্দাবাজ ও রাজনৈতিক সাইনবোর্ডধারী কোনও দলকে এই মঞ্চের সদস্য হিসেবে গ্রহণ করা হবে না।’

আবরার হ’ত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, জাতীয় মুক্তিমঞ্চের পক্ষ থেকে আমি বলতে চাই, মেধাবীছাত্র আবরার ফাহাদের নির্মম, নির্দয় ও অমানবিক হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জাতিকে মেধাশূন্য করা সরকারের একটি নীলনকশা। অন্যথায় বর্তমান সরকার কখনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অদক্ষ ব্যক্তিদেরকে শিক্ষক বা ভিসি হিসেবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিতো না। এছাড়া বিরোধী দলগুলোকে শায়েস্তা করার জন্য তারা তাদের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ধান্দাবাজি এবং গুণ্ডামি করার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।’

অলি আহমদের দাবি, ‘অদক্ষ শিক্ষকদেরকে চাকরি থেকে বের করে দিতে হবে। দুর্নীতিবাজ ভিসিদেরকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। লেজুড়ভিত্তিক রাজনৈতিক দলে তরুণ ছেলেমেয়েদের ব্যবহার বন্ধ করতে হবে। লেজুড়ভিত্তিক রাজনীতি এখন পৃথিবীর কোথাও নেই। আমরা আশা করি, এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে।’

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়নি দাবি করে অলি আহমদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতারা বলছেন, ‘তারা মন্ত্রীকে মার্সিডিজ গাড়ি দিয়েছেন, বস্তায়-বস্তায় টাকা দিয়েছেন। অনেক মন্ত্রী ও বড়-বড় নেতা শামিমের টাকার ভাগ পেয়েছেন। এখনও তারা কেন গ্রেপ্তার হচ্ছেন না?’

গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রসঙ্গে অলি আহমদ বলেন, ‘সম্রাট এখন ভিআইপির মর্যাদায় চিকিৎসা নিচ্ছে। এরকম একজনের জন্য বড়-বড় চিকিৎসকদের দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। উচিত ছিল ইসলাম ধর্ম অনুযায়ী গলা পর্যন্ত মাটির নিচে রেখে জনগণকে পাথর নিক্ষেপ করতে দিতে। তারপরও তার পাপ মোচন হবে না।’

অলি আহমদ আরও বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি ২৭ জন এমপিকে গোয়েন্দা সংস্থাগুলো নজরদারিতে রেখেছে। এখনও সরকার তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমাদের দাবি থাকবে, এ ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে তাদের লুটের টাকা উদ্ধার করে বাংলাদেশ ব্যাংকে জমা করা হোক।’

এ সময় জনগণকে সরাকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানিয়ে অলি আহমেদ বলেন, আমরা আশা করবো, জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই সরকার এবং আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ছাত্রদের হাতকে শক্তিশালী করবে, আগামী প্রজন্মকে রক্ষা করবে। মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে, এই সরকারের হাত থেকে মুক্ত করতে হবে। প্রয়োজন সৎ ও শিক্ষিত নেতৃত্ব এবং জনগণের ঐক্য। জাতি আজ অতিষ্ঠ, তাহলে কেন অপেক্ষা? ঘর থেকে বের হন, শান্তিপূর্ণ ও আইন অনুযায়ী প্রতিবাদ করুন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026
Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

July 21, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

জামায়াত আমির

গণভোট না মানলে সরকারও মানা হবে না : জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa