Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আমির খসরু 
রাজনীতি

মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আমির খসরু 

By Tarek HasanFebruary 15, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টা ৪৫ মিনিট কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। দলের দুই শীর্ষ নেতাই প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম

আগের দিন বুধবার এ মামলায় মির্জা ফখরুল ও আমীর খসরুকে জামিন দেন আদালত। ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সাড়ে তিন মাস কারাগারে ছিলেন মির্জা ফখরুল। আর ২ নভেম্বর থেকে কারাগারে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার পৃথক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের বিএনপির এই দুই নেতার জামিন মঞ্জুর করেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সমকালকে জানিয়েছিলেন, অন্য সব মামলায় আগেই জামিন হয়েছে। এখন বিএনপি মহাসচিবের মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, মো. আসাদুজ্জামান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

আসামিদের অসুস্থতা, বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে জামিনের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ২৮ অক্টোবর এবং এরপরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছিলেন আগেই। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় তিনি জামিন পান।

সর্বশেষ ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান মির্জা ফখরুল। এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান তিনি। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় এর আগে এই দুই জ্যেষ্ঠ নেতার জামিনের আবেদন কয়েক দফা নামঞ্জুর হয়। হাইকোর্টও মির্জা ফখরুলকে জামিন নাকচ করেন। সর্বশেষ ৬ ফেব্রুয়ারি তাদের দুইজনের পক্ষে জামিন আবেদন করলে শুনানির জন্য ১৪ ফেব্রুযারি দিন ধার্য রেখেছিলেন আদালত।

বিকাশকে হারিয়ে এগিয়ে গেলো নগদ

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দলের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় সারাদেশে অভিযান। ওই সমাবেশকে কেন্দ্র করে টানা হরতাল-অবরোধের মতো কর্মসূচি শুরু করে বিএনপি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আমির খসরু পেলেন ফখরুল মির্জা মুক্তি রাজনীতি
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

February 4, 2026
জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

February 4, 2026
ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

February 4, 2026
Latest News
Oli

প্রথম বিদ্রোহ আমি করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি

জামায়াতে অর্ধশত নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী

ডা. শফিকুর রহমান

আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান

হাসনাত আব্দুল্লাহ

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে : হাসনাত আব্দুল্লাহ

Jamayat

নারীর অধিকার নিশ্চিতে জামায়াতের ১২ প্রতিশ্রুতি

জামায়াতের আমীর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কারো রক্তচক্ষু পাত্তা দেওয়া হবে না : জামায়াতের আমীর

জামায়াত আমির

সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

মির্জা ফখরুল

তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে: মির্জা ফখরুল

Amir

এখন ন্যায়বিচারটাও পাব, আশা জামায়াত আমিরের

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.