
গত ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মেয়ে আলাইনা হাসান অব্রি ও স্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করে উইসকনসিনের একটি হোটেলে সেচ্ছায় নিজেকে বন্দি করে রাখেন সাকিব। ১৪ দিনের কোয়ারেন্টিন পিরিয়ড শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব।
আগামী কিছু দিন যুক্তরাষ্ট্রেই থাকবেন সাকিব। সেখানে থেকেই নিজের গড়া ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করবেন তিনি।
চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ১১ লাখ মানুষ। মৃত্যুর খবর পাওয়া গেছে ৬০ হাজার মানুষের। বিশ্বের ১৮১টি দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এ দেশে আক্রান্ত ৭০ জন আর মৃত্যুর খবর পাওয়া গেছে ৮ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



