Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুখ ফসকে খালেদার জিয়ার ‘মৃত্যুর সংবাদ’ বললেন রিজভী!
জাতীয়

মুখ ফসকে খালেদার জিয়ার ‘মৃত্যুর সংবাদ’ বললেন রিজভী!

By Sibbir OsmanMarch 24, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির সংবাদকে মুখ ফসকে ‘মৃত্যুর সংবাদ’ বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সংবাদ ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক এমন ঘোষণা দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ ফসকে ‘মৃত্যুর সংবাদ’ বলেন রিজভী। তবে পরক্ষণেই ভুল শুধরে বলেন, মুক্তির সংবাদ।
মুখ ফসকে খালেদার জিয়ার ‘মৃত্যুর সংবাদ’ বললেন রিজভী!

Advertisement

খালেদার মুক্তির সিদ্ধান্তের পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলেন রিজভী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় রিজভী বলেন, বিএনপি’র যারা নেতাকর্মী রয়েছেন তাদের এবং দেশবাসীকে আমরা শান্ত থাকতে বলব। এই মহাদুর্যোগের মধ্যে মানুষের যাতে কোনো ধরণের কোনো অসুবিধা না হয়, তারা যাতে কোনো ধরণের কষ্টের মধ্যে না থাকে, সেই বিষয়টা তারা দেখবেন।

তিনি আরও বলেন, বিএনপি’র নেতাকর্মীসহ সারা দেশের মানুষকে বলব তারা দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারা করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করবেন।

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় ২ বছর ১ মাস ১৬ দিন ধরে কারাগারে রয়েছেন এবং হাসপাতালে রয়েছেন প্রায় এক বছর ধরে, আজকের এই মুক্তির সিদ্ধান্তকে আপনারা কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমি ইতিবাচক হিসেবে দেখছি। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কারণে সাজা দেয়া হয়েছে তার কোনো ভিত্তি ছিল না, তার সারবত্তা ছিল না। আজকে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটাকে আমরা মনে করি এটা একটা ইতিবাচক দিক।

তিনি বলেন, এর পাশাপাশি আমরা এটাও বলব, আমাদের নেতাকর্মী, দলের নেতাকর্মী, দেশবাসী তাদের প্রিয়নেত্রীর এই মৃত্যুর সংবাদে, এই মুক্তির সংবাদে, এই মুক্তির সংবাদে সংযত থাকবেন। এবং যে মহামারী বিস্তার লাভ করেছে সেখান থেকে যাতে বিস্তার লাভ না করে, এটা যাতে দ্রুত অপসারিত হয় সে ব্যাপারে তারা আল্লাহর কাছে দোয়া করবেন।

এর আগে বেগম জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিদেশে গমন না করার শর্তে প্রধানমন্ত্রীর আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে। বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে গিয়েও তিনি চিকিৎসা নিতে পারবেন। তবে তাকে ঢাকার নিজ বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে এবং এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে মুক্তি দিলেই এ আদেশ কার্যকর হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa