Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি
জাতীয়

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 7, 2021Updated:September 7, 20212 Mins Read

বঙ্গবন্ধু

Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে দুটি গবেষণা গ্রন্থ প্রকাশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন( ইউজিসি)।

‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ এবং ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিকদর্শন’ শীর্ষক দুটি গবেষণা গ্রন্থ প্রকাশ এবং সংশ্লিষ্ট অডিও-ভিডিও তৈরি করবে ইউজিসি।

গ্রন্থ দুটি প্রকাশের জন্য পান্ডুলপি প্রণেতাদের সঙ্গে আজ মঙ্গলবার পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে ইউজিসি।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং পুস্তকের লেখকদ্বয় চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউজিসি সূত্র জানায়, বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ বিষয়ক গবেষণা গ্রন্থের পান্ডুলিপি তৈরি ও সংশ্লিষ্ট অডিও-ভিডিও সম্পাদনের কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ।

অন্যদিকে, ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিকদর্শন’ শীর্ষক গবেষণা গ্রন্থের পান্ডুলিপি তৈরি ও সংশ্লিষ্ট অডিও-ভিডিও সম্পাদন করবেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো.সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন কমিশনের ও মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের ও প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ।

প্রফেসর ড. মো.সাজ্জাদ হোসেন বলেন, জাতির পিতার বর্ণাঢ্য জীবনের অনেক দিক এখনো উন্মোচিত হয়নি। তাঁর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে মহান এই রাষ্ট্রনায়কের উচ্চশিক্ষা দর্শন ও তাঁকে নিয়ে নতুন প্রজন্মের ভাবনা বিষয়ে গবেষণা গ্রন্থ প্রকাশ এবং সংশ্লিষ্ট অডিও-ভিডিও তৈরিতে ইউজিসি’র উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জীবনের অজানা দিকগুলো গবেষণার মধ্যেমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। দেশের শিক্ষাবিদ ও গবেষকদের এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ৭৫ পরবর্তী সময়ে ইতিহাস বিকৃতির মাধ্যমে জাতির পিতার অর্জনকে মুছে ফেলার অপচেষ্টা চলেছে দীর্ঘদিন। এখনো সে অপচেষ্টা থেমে নেই। তাই গবষেণার মাধ্যমে বঙ্গবন্ধুর চিন্তা ও দর্শনের বিভিন্ন দিক উন্মোচন করার মাধ্যমে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে আধুনিক প্রযুক্তি নির্ভর অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেতে হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

June 22, 2026
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026

Latest News

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa