Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মুজিববর্ষ উপলক্ষে কোপেনহেগেনে প্রীতি ফুটবল ম্যাচ
আন্তর্জাতিক খেলাধুলা জাতীয় ফুটবল

মুজিববর্ষ উপলক্ষে কোপেনহেগেনে প্রীতি ফুটবল ম্যাচ

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 12, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত বাংলাদেশ একাদশ ও স্থানীয় ফুটবল দল ‘ইশয় আইএফ’-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কোপেনহেগেনস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে।

কোপেনহেগেনে বসবাসরত প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী খেলাটি উপভোগ করতে সপরিবারে মাঠে আসেন। সেই সাথে অনেক ডেনিশ দর্শক মাঠে ছিলেন। অনুষ্ঠিত এই খেলায় ‘ইশয় আইএফ’ ৬-৪ গোলে জয়লাভ করে।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইশয় টাউনের মেয়র ওলে বিয়োরস্টপ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ‘ইশয় আইএফ’-ফুটবল ক্লাবের সভাপতি। এছাড়াও কোপেনহেগেনস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণীতে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকী বলেন, এ বছর  বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশ জাতির পিতার জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে লাখো যোদ্ধা দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত সিদ্দিকী উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের মাঠে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে রুপকল্প- ২০২১ এবং ২০৪১ এর লক্ষমাত্রাকে সামনে রেখে একটি উন্নত, সমৃদ্ধি ও কল্যাণকর রাষ্ট্রগঠনে সবাইকে অবদান রাখার আহবান জানান। এছাড়া তিনি চমৎকার ফুটবল ম্যাচের জন্য উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

প্রধান অতিথি ইশয় টাউনের মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে ডেনিশ ও বাংলাদেশি জনগণের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির মেলবন্ধন বৃদ্ধি পাবে ও পারস্পরিক সংস্কৃতির বিনিময় ঘটবে। তিনি এই ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

জুন 12, 2026

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

জুন 12, 2026
সম্পর্ক জোরালো

অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক জোরালো করবে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

জুন 12, 2026
Latest News
ঘোষণা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের

৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড, বাড়বে বিভিন্ন ভাতা

সম্পর্ক জোরালো

অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সম্পর্ক জোরালো করবে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

নাগরিকত্ব ত্যাগ

যে কারণে হাজার হাজার আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছেন

সুখবর

বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সুখবর

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

ভূমিকম্প

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি যেখানে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa