Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি চালু করা হয় ‘বঙ্গবন্ধু পাঠাগার।’

বাংলাদেশের জন্ম ইতিহাস আর স্থপতির আত্মজীবনী এখন থেকে জানতে পারবে এশিয়ার শেষপ্রান্তের দেশ ভূমধ্যসাগর পাড়ের লেবাবনের নতুন প্রজন্ম। কারণ, দেশটির একটি কলেজে এই প্রথমবারের মতো চালু করা হলো এই পাঠাগার।

দূতাবাস আঙিনা নয়, এটি চালু করা হয়েছে দেশটির রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে। যাতে করে দেশটির নতুন প্রজন্ম বাংলাদেশের সঙ্গে পরিচিত হতে পারে।

বৈরুতের জিব্রান এন্ড্রাউস টুয়েনি পাবলিক কলেজে এই পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। কলেজের প্রিন্সিপাল, বৈরুত দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন এবং অসংখ্য ছাত্রছাত্রী এতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস এবং মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বিশ্বে তুলে ধরতেই ‘বঙ্গবন্ধু পাঠাগার’ স্থাপন।

তিনি বলেন, বিদেশের নতুন প্রজন্ম এখান থেকে জানতে পারবে বাংলাদেশ নামক দেশটির জন্ম, স্থপতির আত্মজীবনী, ইতিহাস, ঐতিহ্যে আর এগিয়ে চলার গল্প, যা তাদের মুক্ত জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি সংক্ষিপ্তভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।

রাষ্ট্রদূত জানান, লেবাননের আরও কয়েকটি স্কুল ও কলেজে বঙ্গবন্ধু পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বৈরুত দূতাবাসেও ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে আরও একটি পাঠাগার স্থাপন করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.