Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মুজিব শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশ নেওয়ার নিবন্ধন শুরু
জাতীয় স্লাইডার

মুজিব শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশ নেওয়ার নিবন্ধন শুরু

By Protik HossainJanuary 6, 2020Updated:January 6, 20202 Mins Read

মুজিব শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশ নেওয়ার নিবন্ধন শুরু

Advertisement
জুমবাংলা ডেস্ক : মুজিব জন্ম শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছে। যে কেউ event.mujib100.gov.bd/ সাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। আসনসংখ্যা সীমিত হওয়ায় নিবন্ধন ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবে না।

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে নিবন্ধন শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন শুরু হয়েছে। চলবে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত। এরপর আর কেউ নিবন্ধন করতে পারবে না।

এ বিষয়ে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘নিবন্ধন করা যাবে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। আসনসংখ্যা সীমিত। নিবন্ধন করতে প্রয়োজন হবে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বর।’

অনলাইনে যথাযথভাবে ফরম পূরণ করতে হবে। নিবন্ধনের পরে ইনভাইটেশন ফরম প্রিন্ট করে সঙ্গে আনলেই হবে।

গুলশানের একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে কর্মরত শাহজালাল জানান, তিনি ও তার এক সহকর্মী সোমবার ৩টার আগেই নিবন্ধন করেছেন।

মুজিববর্ষ শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। শেষ হবে ২০২১ সালের ১৭ মার্চ। আর মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এদিন বিকাল ৫টায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লোগো এবং ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানের আয়োজন করা হবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে।

সারদেশে ক্ষণগণনার যন্ত্র বসানো হবে। রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় হাতিরঝিল, উত্তরা ও বাংলাদেশ সচিবালয়ে ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশের সব সিটি করপোরেশন এলাকায় ১৮টি ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে সিটি করপোরেশন ছাড়াও ৫৩টি জেলায় ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে। টুঙ্গিপাড়া ও মুজিবনগরে বিশেষভাবে ক্ষণগণনার দুটি যন্ত্র বসানো হচ্ছে।

জেলা ও সিটি করপোরেশনে ক্ষণগণনা মনিটরিং করা হবে কেন্দ্রীয়ভাবে। এছাড়া উপজেলাগুলোতে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে ক্ষণগণনার যন্ত্র বসানো হচ্ছে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ প্রথম ভাগে আলোচনা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এছাড়া মুজিব জন্ম শতবর্ষের ক্ষণগণনার অনুষ্ঠান নিয়ে একটি ওয়েবসাইট mujib100.gov.bd চালু করা হয়েছে। যেখান থেকে বঙ্গবন্ধু এই ইভেন্ট ও শতবর্ষ উদযাপনে সম্পর্কে অনেক কিছুই জানা যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa